Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সড়ক নয়, যেনো মরণফাঁদ- দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ
    বাংলাদেশ

    সড়ক নয়, যেনো মরণফাঁদ- দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

    নিউজ ডেস্কএপ্রিল 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা থেকে চেংঙ্গুটিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়ক দিয়ে চলাচল সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পরেছে। দীর্ঘদিনে জনগুরুত্বপূর্ণ এ সড়কি সংস্কার না হওয়ায় পিচ উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টিসহ সড়কে কাঁদা-পানি জমে সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগে পরেছেন গ্রামের হাজারো মানুষ।

    সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশস্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে এবং কাঁদার স্তুপ তৈরি হয়ে যান চলাচল কার্যত অচল হয়ে পরেছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন অসুস্থ রোগী, সাধারণ পথচারী ও যানবাহনের চালকরা।

    এই সড়ক দিয়ে চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাংতা মাধ্যমিক বিদ্যালয়, চেংঙ্গুটিয়া আলিয়া মাদ্রাসা, ভাংগা মাদ্রাসা, রাংতা মাদ্রাসা, আগৈলঝাড়া সরকারি কলেজ ও সরকারি গৌরনদী কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছেন। একইসাথে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা সদরে যাতায়াতে পাঁচ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ এই সড়কটি ব্যবহার করতে হচ্ছে।

    চেংঙ্গুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক শিরিন সুলতানা বলেন, শিশু শিক্ষার্থীদের এই রাস্তায় চলাচলে খুবই অসুবিধা হয়। শিক্ষার্থীরা হোঁচট খেয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার স্বীকার হয়। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনই এ সড়কে ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান প্রায়ই খাদে পরে উল্টে যায়। এতে করে আহত হচ্ছেন যাত্রীরা। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে এ সড়কটি।

    চেংঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা তারিকুল ইসলাম তালুকদার বলেন, এই সড়ক দিয়ে অন্তত পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। বর্ষা মৌসুমে এ সড়ক দিয়ে যানবাহন চলাচলতো দূরের কথা পায়ে হাঁটাও কঠিন হয়ে পরে। অনেক সময় কাঁদা মাড়িয়ে বাজারে গিয়ে তবেই যানবাহনে উঠতে হয়।

    ভ্যান চালক আব্দুর গফুর হাওলাদার বলেন, খানাখন্দ আর কাঁদার কারণে গাড়ির চাকা পাংচার হয়, কন্ট্রোল বক্স ও মোটর বারবার নষ্ট হচ্ছে। এতে আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলার নির্বাহী প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, সড়কটির বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে দ্রুত সরেজমিনে পরিদর্শন করা হবে। আগামী জুন মাস নাগাদ সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সিভি/কেএইচ

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রাইভেট কারে তেল নিতে লাগবে ফুয়েল পাস

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    সংসদে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের বিল অনুমোদন

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    রাজশাহীর আলোচিত সেই শিক্ষিকা বরখাস্ত

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.