Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » “এলপিজি কার্ডে” কী সুবিধা মিলবে?
    বাংলাদেশ

    “এলপিজি কার্ডে” কী সুবিধা মিলবে?

    নিউজ ডেস্কUpdated:এপ্রিল 27, 2026এপ্রিল 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নারীপ্রধান পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর এবার গৃহিণীদের রান্নাবান্নার কষ্ট লাঘবে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ‘এলপিজি কার্ড’ নামে এই বিশেষ সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যা মূলত রান্নার জ্বালানি সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়ে আসছে।

    আজ সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনর্খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নতুন কর্মসূচির কথা জানান।

    ‘এলপিজি কার্ড’ কী:

    সরকারের ঘোষিত এই ‘এলপিজি কার্ড’ একটি বিশেষ সুবিধাভিত্তিক কার্ড ব্যবস্থা। এর মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা রান্নার জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস কম দামে বা ভর্তুকি মূল্যে সংগ্রহ করতে পারবেন। মূল উদ্দেশ্য হলো—রান্নার জ্বালানি সংগ্রহে নারী সদস্যদের আর্থিক চাপ ও শারীরিক কষ্ট কমানো।

    কারা পাবেন সুবিধা: প্রধানমন্ত্রীর ঘোষণার অনুযায়ী, এই কার্ডের প্রাথমিক সুবিধাভোগী হবেন দেশের নারী সমাজ।

    • গ্রামীণ নারী: যারা এখনো লাকড়ি, খড়কুটো বা কাঠ ব্যবহার করে রান্না করেন এবং ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন
    • শহরের নিম্ন ও মধ্যবিত্ত নারী: যাদের জন্য বাজারদরের এলপিজি গ্যাস কেনা কঠিন হয়ে পড়ে

    কী সুবিধা থাকতে পারে কার্ডে: পূর্ণাঙ্গ নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সম্ভাব্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে—

    • প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার সুবিধা
    • বাজারমূল্যের তুলনায় কম দামে এলপিজি ক্রয়ের সুযোগ
    • নির্ধারিত ডিলার বা পয়েন্ট থেকে কার্ড প্রদর্শন করে সহজে সিলিন্ডার সংগ্রহ বা রিফিলের ব্যবস্থা

    কেন এই উদ্যোগ:

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “মা-বোনদের রান্নাবাড়ির ব্যাপারে খুব কষ্ট হয়। আমরা চাই রান্নাবান্নার জন্য যেন তাদের আর কষ্ট করতে না হয়— সেটি গ্রামের মা-বোনই হোক বা শহরের মা-বোনই হোক।”

    তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা মিলবে, যা দিয়ে একজন নারী সন্তানকে ভালো খাবার খাওয়াতে পারবে। সেই সঙ্গে হাঁস-মুরগি পালন, গরু-ছাগল পালনের মাধ্যমে নিজের রুজি-রোজগারের ব্যবস্থা করতে পারবে।” প্রধানমন্ত্রীর মতে, একইভাবে ‘এলপিজি কার্ড’ নারীদের দৈনন্দিন জীবনের রান্নাবান্নার চাপ কমিয়ে জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে।

    সিভি/এম

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জুনে চালু হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট স্টেশন

    এপ্রিল 27, 2026
    বাংলাদেশ

    ড. ইউনূসের ভিআইপি মর্যাদার মেয়াদ অর্ধেকে নামল

    এপ্রিল 27, 2026
    বাংলাদেশ

    মেয়াদ শেষেও চসিক মেয়র পদে শাহাদাতকে নিয়ে বিতর্ক

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.