Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ নতুন উড়োজাহাজ
    বাংলাদেশ

    বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ নতুন উড়োজাহাজ

    নিউজ ডেস্কUpdated:এপ্রিল 30, 2026এপ্রিল 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহর সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি।

    আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং বেসামরিক বিমান চলাচল খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করবেন।

    বিমান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বহরে যুক্ত হতে যাচ্ছে মোট ১৪টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। পুরো চুক্তির সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার। এটিকে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের অন্যতম বড় বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের আন্তর্জাতিক রুট পরিচালনার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘপাল্লার গন্তব্যে ফ্লাইট পরিচালনায় ড্রিমলাইনারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যম দূরত্বের রুটে কার্যক্রম জোরদারে সহায়ক হবে।

    এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির মধ্যেই এই বড় চুক্তি সামনে এসেছে। সংশ্লিষ্টদের ধারণা, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবা ও আন্তর্জাতিক সংযোগ বাড়ানোর ক্ষেত্রে বিমানের সম্প্রসারিত বহর গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    উড়োজাহাজ বিক্রির এই প্রতিযোগিতায় দীর্ঘদিন ধরেই বোয়িং ও ইউরোপীয় নির্মাতা এয়ারবাস সক্রিয় ছিল। ২০২৩ সালে এয়ারবাস কিছুটা এগিয়ে আছে বলে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বোয়িংই চূড়ান্ত চুক্তির দৌড়ে এগিয়ে যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাতিরঝিলে ‘শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

    জুন 12, 2026
    বাংলাদেশ

    রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কী বলছে আবহাওয়া অফিস

    জুন 12, 2026
    বাংলাদেশ

    বাজেট ঘোষণার পর বিকেলে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

    জুন 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.