Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বানারীপাড়ায় মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
    বাংলাদেশ

    বানারীপাড়ায় মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    নিউজ ডেস্কএপ্রিল 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক-

    বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত মৎস্য ভিজিএফ কার্ডের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত মৎস্য ভিজিএফ কার্ডধারী জেলেদের পরিবর্তে অকার্ডধারীদের মাঝে চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

    এ বিষয়ে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মোঃ ছালেক নামের এক ব্যক্তি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসক,দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে ভুয়া মাষ্টাররোল তৈরী করে। কার্ডধারী প্রকৃত জেলেদের বঞ্চিত করে কার্ডধারী নয় এমন ব্যক্তিদের মাঝে গত ২৬ এপ্রিল মৎস্য কার্ডের ভিজিএফের চাল বিতরণ করা হয়।

    স্থানীয় রাজনৈতিক এক বিশেষ ব্যক্তির প্রভাবে এ অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভিজিডি কার্ডের সুবিধাভোগী পরিবারকেও মৎস্য ভিজিএফের চাল দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। অনিয়মের এ বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিচার ও মৎস্য কার্ডধারী প্রকৃত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলার বিশারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস বলেন, এ ইউনিয়নে ৬ শতাধিক কার্ডধারী জেলের মধ্যে ১৮১ জনের মাঝে ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আমার জানামতে কার্ডধারী ছাড়া কারও মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। তারপরেও অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হবে।

    এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান বলেন, কার্ডধারী ছাড়া কারও মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণের কোন সুযোগ নেই। অভিযোগের বিষয়ে উপজেলা মৎস্য দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১৪ উড়োজাহাজ কিনতে চূড়ান্ত চুক্তি, আধুনিক বহরের পথে বিমান

    এপ্রিল 30, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী আসনের ৬৫ শতাংশই কোটিপতি: টিআইবি

    এপ্রিল 30, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.