Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টেকসই জ্বালানিখাতে বাংলাদেশে লেসো ও জিরোর নতুন যাত্রা
    বাংলাদেশ

    টেকসই জ্বালানিখাতে বাংলাদেশে লেসো ও জিরোর নতুন যাত্রা

    নিউজ ডেস্কমে 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বিশ্বখ্যাত ‘লেসো সোলার’ ও ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’ সিস্টেম। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আজ শনিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির যাত্রা উদ্বোধন করা হয়।

    বাংলাদেশে এই দুই আন্তর্জাতিক ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্বচ্ছতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও বিনিয়োগকে স্বাগত জানানো প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

    মন্ত্রী আরও বলেন, লেসো সোলার ও জিরো টেকনোলজির মতো প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যক্রম শুরু জ্বালানি খাতের জন্য ইতিবাচক অগ্রগতি। তাঁর মতে, টেকসই, সাশ্রয়ী ও জবাবদিহিমূলক জ্বালানি ব্যবস্থাই ভবিষ্যতে দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে উঠবে।

    বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান দেশে আসা অর্থনীতি ও জ্বালানি খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে। উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মত দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু), বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং শিল্প ও বাণিজ্য খাতের বিভিন্ন উদ্যোক্তা।

    গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড জানায়, প্রতিষ্ঠানটি লিভেঞ্জা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গত ২৫ বছর ধরে গার্মেন্টস অ্যাকসেসরিজ, ইলেকট্রিক ভেহিকেল, অটোমোবাইল, মেডিকেল অ্যাকসেসরিজ, সোলার ও এয়ার কন্ডিশনিং খাতে ব্যবসা পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশে লেসো সোলারের একমাত্র ‘ন্যাশনাল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ হিসেবেও দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি।

    প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনূর বলেন, দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের জ্বালানি খাতে টেকসই পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। তিনি জানান, লেসো ও জিরো টেকনোলজির উদ্ভাবনী সমাধান বাংলাদেশে নিয়ে আসতে পেরে তারা গর্বিত।

    প্রতিষ্ঠান দুটির পণ্য অনলাইনের পাশাপাশি দেশের ৭০টির বেশি ডিলার আউটলেট থেকেও সংগ্রহ করা যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাওরে বোরো ধান বিপর্যয়, চালের বাজারে চাপের আশঙ্কা

    মে 2, 2026
    বাংলাদেশ

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

    মে 2, 2026
    বাংলাদেশ

    বজ্রপাতের নিরোধে রাষ্ট্রীয় নীরবতা, নেই কোনো সরকারি বরাদ্দ

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.