Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাচারকৃত অর্থ ফেরাতে মুক্ত বিনিয়োগ নীতির দাবি জাতীয় আইনজীবী সমিতির
    বাংলাদেশ

    পাচারকৃত অর্থ ফেরাতে মুক্ত বিনিয়োগ নীতির দাবি জাতীয় আইনজীবী সমিতির

    নিউজ ডেস্কমে 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অর্থনীতিকে গতিশীল করতে দ্রুত ‘মুক্ত বিনিয়োগ নীতি’ প্রণয়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি। সংগঠনটির নেতারা মনে করছেন, এ ধরনের নীতি চালু করা গেলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে।

    সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শাহ মো. খসরুজ্জামান বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিকল্প পথ হিসেবে মুক্ত বিনিয়োগ নীতি জরুরি হয়ে পড়েছে। তার মতে, এই নীতি বাস্তবায়ন হলে বিদেশে স্থানান্তরিত ও দেশে অপ্রকাশিত অর্থ বৈধভাবে বিনিয়োগের সুযোগ তৈরি হবে, যা অর্থনীতিকে চাঙা করতে সহায়ক হবে।

    সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড-এর প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটি একটি প্রস্তাবনাও উপস্থাপন করেছে। সেখানে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজস্ব ঘাটতি এবং বিনিয়োগ সংকট নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।

    সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে মুদ্রাবাজারে তারল্য সংকট, ব্যবসায় স্থবিরতা এবং বাজেটে বড় ঘাটতি অর্থনীতির ওপর চাপ বাড়াচ্ছে। একই সঙ্গে বৈদেশিক ঋণ বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সর্বশেষ হিসাবে দেশের বৈদেশিক ঋণ শত বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে বলে উল্লেখ করা হয়।

    তাদের মতে, বর্তমান কর কাঠামো ও আইনি জটিলতার কারণে অনেক বিনিয়োগকারী দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন এবং অর্থ বিদেশে স্থানান্তর করছেন। এ অবস্থায় বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন জরুরি হয়ে উঠেছে।

    প্রস্তাবিত নীতির মধ্যে রয়েছে—নতুন বিনিয়োগে কর অব্যাহতি, নির্দিষ্ট হারে কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ এবং সব খাতে বিনিয়োগের উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করা। বিশেষ করে ৫ থেকে ৭ শতাংশ করের বিনিময়ে নগদ অর্থ বৈধ করার সুযোগ দিলে দ্রুত বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরে আসতে পারে বলে মত দেওয়া হয়।

    তবে করের হার কম রাখতে হবে বলেও জোর দেওয়া হয়েছে। উচ্চ কর আরোপ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না বলে সতর্ক করেন বক্তারা। বিশ্লেষকদের মতে, এ ধরনের নীতি স্বল্পমেয়াদে তারল্য সংকট কমাতে সহায়ক হতে পারে। তবে দীর্ঘমেয়াদে অর্থ পাচার রোধ, সুশাসন নিশ্চিতকরণ এবং কর ব্যবস্থার সংস্কার না হলে টেকসই সুফল পাওয়া কঠিন হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচারের দাবি

    মে 2, 2026
    বাংলাদেশ

    অনির্দিষ্টকালের জন্য বন্ধ উত্তরা ইপিজেডে ম্যাজেন বিডি কারখানা

    মে 2, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে ১০ বছর পর তনু হত্যা মামলার জট খুলছে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.