Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মে 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»বাংলাদেশ»সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই
    বাংলাদেশ

    সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই

    নিউজ ডেস্কমে 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কারিগরি শিক্ষাকে আরও প্রযুক্তিনির্ভর ও শিক্ষার্থীবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

    সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নেওয়া ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২১ মে) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয়, জিপিএমএস, আইসিটি, প্রশিক্ষণ ও মনিটরিং শাখা-০২ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাকিবুল হাসান স্বাক্ষরিত ওই চিঠি দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, চলতি মে মাসের মধ্যেই প্রতিটি প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে হবে। পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি ও কার্যক্রমের তথ্য অধিদপ্তরে প্রতিবেদন আকারে জমা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

    সংশ্লিষ্টরা মনে করছেন, লাইব্রেরিতে ইন্টারনেট সুবিধা চালু হলে শিক্ষার্থীরা অনলাইনভিত্তিক শিক্ষা উপকরণ, গবেষণা ও প্রযুক্তিগত তথ্য সহজে ব্যবহার করতে পারবে। এতে কারিগরি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতেও ইতিবাচক প্রভাব পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রভাবশালী চক্র ভাঙাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ

    মে 21, 2026
    বাংলাদেশ

    চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন প্রকৌশলী সেলিম জানে আলম

    মে 21, 2026
    বাংলাদেশ

    বেপজায় গড়ে উঠছে আন্তর্জাতিক মানের ক্যাম্পিং শিল্প

    মে 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.