Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইইউবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ওয়াছিম জাব্বার
    বাংলাদেশ

    আইইউবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ওয়াছিম জাব্বার

    নিউজ ডেস্কজুন 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ওয়াছিম জাব্বার। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন। এর আগে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার মো. ইফতেখার হায়দার।

    দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে বিশ্ববিদ্যালয়টির আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে আসছেন ওয়াছিম জাব্বার। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে তিনি ৩২ বছরেরও বেশি সময় কর্মরত ছিলেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে জনপ্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা, সরকারি ক্রয়ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক পরিচালনা এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

    আইইউবিতে যোগদানের আগে তিনি ইতালির তুরিনে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে একটি আন্তর্জাতিক প্রকল্পে ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই প্রকল্পের মূল লক্ষ্য ছিল সরকারি ক্রয়ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাল তদারকি জোরদার এবং সংশ্লিষ্ট খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।

    সরকারি চাকরি জীবনে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের প্রশিক্ষণ ও শিক্ষা পরিচালক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এক্সিকিউটিভ এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

    পেশাগত দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই থেকে প্রকিউরমেন্ট ও সাপ্লাই ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা এবং প্রফেশনাল ডিপ্লোমা অর্জন করেছেন।

    প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ওয়াছিম জাব্বার। ২০১৭ সাল থেকে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করে আসছেন। একই সঙ্গে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির জাতীয় পর্যায়ের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বে দীর্ঘ অভিজ্ঞতা আইইউবির আর্থিক পরিকল্পনা, সুশাসন এবং কৌশলগত উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উচ্চশিক্ষা খাতে তার অভিজ্ঞতা ও দক্ষতা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন উদ্যোগে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন তারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামের ভয়াবহ থাবা, ৮ শিশুসহ মোট মৃতের সংখ্যা ছুঁল ৬৩৯

    জুন 10, 2026
    বাংলাদেশ

    স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ—কোন পথে দুদক?

    জুন 10, 2026
    বাংলাদেশ

    হাসপাতালের পাশে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগ রোগীদের

    জুন 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.