Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা
    বাংলাদেশ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা

    নিউজ ডেস্কUpdated:জুন 6, 2026জুন 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এম এস রহমান, পাবনা প্রতিনিধি-

    বিয়ের দাবীতে গত ৬ দিন ধরে প্রেমিক তাহজিদ হোসাইনের বাড়িতে অনশন করছেন প্রেমিকা এইচএসসি পরীক্ষার্থী তাসনিম জাহান মিম (১৮)। কিন্তু বাড়ি থেকে লাপাত্তা রয়েছেন প্রেমিক তাহজিদ হোসাইন।

    তাসনিম জাহান মিম পাবনার সুজানগর উপজেলার উলাট কাদোয়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে রতন মোল্লার মেয়ে এবং তাহজিদ হোসাইন উলাট মোল্লাপাড়া গ্রামের শফি মোল্লার ছেলে।

    মেয়ের বাবা রতন মোল্লার লিখিত অভিযোগে জানা যায়, তাসনিম জাহান মিমের সাথে তাহজিদ হোসাইনের দীর্ঘ ২ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তারা উভয় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। চলতি বছরের ৩১ মে রাত ১২টার দিকে তাহজিদ কৌশলে তার ভগ্নিপতি আকিবুল হকের সহযোগিতায় আমার মেয়ের সাথে আমার বাড়িতেই রাত্রিযাপন করে। আপত্তিকর অবস্থায় তারা দুজনে স্থানীয়দের কাছে ধরা পড়লেও সুকৌশলে তাহজিদ পালিয়ে যায়।

    অভিযোগে আরো উল্লেখ করা হয়, বিয়ের দাবিতে পহেলা জুন মিম তার প্রেমিক তাহজিদের বাসায় চলে যায়। গভীর রাতে তাহজিদ বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর থেকে মিম ওই বাড়িতেই বিয়ের দাবিতে অবস্থান করছে।

    তাসনিম জাহান মিমের চাচাতো ভাই সজল জানান, ঘটনাটি জানার পর উভয়পক্ষ বসে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু স্থানীয় পলিটিক্স এই পরিবেশ বিনষ্ট করছে। আমরা এটা পারিবারিক সম্পর্কে রুপ দিতে চাই। তৃতীয় পক্ষ উস্কানী দিয়ে বিষয়টি থানা কাচারিতে নেয়ার পাঁেয়তারা করছে।

    মিমের বাবা রতন মোল্লা বলেন, ছেলে মেয়ের মধ্যে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা নিজেরাই এটি নিষ্পত্তি করতে চেয়েছি। কিন্তু ঘটনার মোড় অন্যদিকে নেয়ায় আমার মেয়ে ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে। বিয়ে না হওয়া পর্যন্ত আমরাও মেয়েকে ওই বাড়ি থেকে আনতে আগ্রহী নই।

    তাহজিদের মা বিউটি খাতুন তাহজিদ ও মিমের প্রেমের সম্পর্কের সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে মেয়ের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। প্রেমের সম্পর্ক জানার পর তার ছেলে তাহজিদকে এই সম্পর্ক থেকে সরে আসার জন্য তিনি চাপ দেন। কয়েকমাস যোগাযোগ বন্ধ থাকলেও মেয়ে ফুঁসলিয়ে সুকৌশলে জন্মদিনের কেক কাটার কথা বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে এই ষড়যন্ত্র করেছে।

    তাহজিদের মা আরও বলেন, মেয়েটি আমার বাড়িতে এসে উঠলে স্থানীয়দের মধ্যস্থ্যতায় বিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু একটি পক্ষ বিষয়টি ভিন্নখাতে নেয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

    এদিকে অভিযোগ উঠেছে, ছেলের মা বিউটি খাতুন, প্রেমিকা তাসনিম জাহান মিমকে কারও সাথে দেখা সাক্ষাত বা কথা বলতে দিচ্ছেন না। যে কারণে মিমের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে মিমের আত্মীস্বজনরা অভিযোগ করেন, ছেলের কোন আত্মীয় পুলিশে চাকুরি করার সুবাদে তারা আইনী সহায়তা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছেন।

    এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান জানান, বৃহস্পতিবার (৪ জুন) ঘটনাটি আমি জানতে পেরেছি। বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। ইতোমধ্যে ঘটনার কিছু তদন্ত করা হয়েছে। মেয়ে পক্ষ সম্ভবত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু পুরো ঘটনা উর্দ্ধতন স্যাররা জানেন। তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামে আরও ৫জনের মৃত্যুসহ মোট ৬৪৮জন, একদিনে শনাক্ত ৭৯৬

    জুন 13, 2026
    মতামত

    বুলিং ও র‍্যাগিং রোধে আইন প্রণয়ন প্রয়োগ না সচেতনতা?

    জুন 13, 2026
    বাংলাদেশ

    পুঁজিবাজার হারাল অভিজ্ঞ পথপ্রদর্শক এইমস বাংলাদেশের এমডি ইয়াওয়ার সাঈদকে

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.