রাজধানীর সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল পর্যায়ক্রমে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল পর্যায়ক্রমে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয় যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত তৃতীয় দফার বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগরের দুই প্রশাসক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিশেষভাবে উঠে আসে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় থাকা সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনালের বিষয়টি। এসব টার্মিনাল দীর্ঘদিন ধরে ঢাকার যানজটের বড় কারণ হিসেবে চিহ্নিত। এ কারণে নগরীর ভেতর থেকে এগুলো সরিয়ে উপযুক্ত স্থানে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সালাহউদ্দিন আহমেদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং যান চলাচল সহজ করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।
