Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ
    বাংলাদেশ

    ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ

    নিউজ ডেস্কজুন 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। এই দায়িত্ব পেয়েছেন জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান। এই প্রথমবারের মতো বাংলাদেশ সংস্থাটির নির্বাহী কমিটির নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেল।

    বুধবার (১৭ জুন) জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, ১৯৫৯ সালে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটি গঠনের পর এই প্রথম বাংলাদেশ ব্যুরোতে প্রতিনিধিত্ব ও নেতৃত্বের সুযোগ পেল।

    নির্বাহী কমিটির ব্যুরো মূলত চার সদস্যের একটি নেতৃত্ব কাঠামো, যা কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা দেয় এবং বিশ্বজুড়ে শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুতি সংক্রান্ত নীতিগত সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    প্রক্রিয়া অনুযায়ী, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভ্যন্তরীণ পরামর্শে বাংলাদেশকে সর্বসম্মত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মতো বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর সমর্থন এবং নির্বাহী কমিটির সব ১১০ সদস্য রাষ্ট্রের অনুমোদনের মাধ্যমে বাংলাদেশের মনোনয়ন চূড়ান্ত হয়।

    কূটনৈতিক সূত্র জানায়, এই দায়িত্ব পাওয়া আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

    রাষ্ট্রদূত নাহিদা সোবহান দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাদার কূটনীতিক। তিনি এর আগে রোম, জেনেভা ও কলকাতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

    জাতিসংঘের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের বিষয়ে বাংলাদেশের ধারাবাহিক মানবিক ভূমিকা এই দায়িত্বপ্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানবিক দায়িত্ব পালন করে আসছে।

    বিশ্লেষকদের মতে, এই নেতৃত্ব বাংলাদেশকে বৈশ্বিক মানবিক কূটনীতিতে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে এবং বহুপাক্ষিক কূটনৈতিক অঙ্গনে দেশের প্রভাব আরও বাড়াবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শেয়ারবাজার কেলেঙ্কারি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

    জুলাই 27, 2026
    অপরাধ

    ‘এপস্টেইন কায়দায়’ অভিনেত্রী স্নিগ্ধাকে নির্যাতনের অভিযোগ

    জুলাই 27, 2026
    বাংলাদেশ

    যে ৮ টুথপেস্টে মেলেনি কোনো মাইক্রোপ্লাস্টিক

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    আন্তর্জাতিক জুলাই 27, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.