Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইলেকট্রনিকস শিল্পে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া
    বাংলাদেশ

    ইলেকট্রনিকস শিল্পে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া

    নিউজ ডেস্কজুন 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও প্রযুক্তি খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের নানা দিক নিয়েও আলোচনা হয়েছে।

    আজ বুধবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জি-জুন কিম। বৈঠকে রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়া–এর পক্ষ থেকে বাংলাদেশ–এর দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও প্রযুক্তি খাতে কোরীয় বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

    এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উৎপাদনশিল্প এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতে সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে মতবিনিময় করেন।

    পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি বাংলাদেশে কোরীয় বিনিয়োগকে স্বাগত জানান এবং এ ধরনের বিনিয়োগ সহজ করতে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

    বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬১

    জুন 17, 2026
    বাংলাদেশ

    রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: ড. তিতুমীর

    জুন 17, 2026
    বাংলাদেশ

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

    জুন 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.