Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুলাই 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হামে ও উপসর্গে  আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬৬
    বাংলাদেশ

    হামে ও উপসর্গে  আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬৬

    নিউজ ডেস্কজুন 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৮ জন। ফলে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬৬ জনে দাঁড়িয়েছে।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন সিলেট বিভাগের বাসিন্দা। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৩১ জন ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন এবং বরিশাল বিভাগে ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮১৫ জন রোগী।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫৭৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।

    চলতি বছরের ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে রোগটির বিস্তার দ্রুত বাড়তে থাকে। গত ৯৫ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৭৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।

    জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে টিকাদানের আওতা আরও বাড়ানো, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্তদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি হাম প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আবার আলাদা দিনে পালিত হবে

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের পরিকল্পনা

    জুলাই 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.