Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বরিশালে জনগুরুত্বপূর্ণ ব্রিজের বেহাল দশায় জনদুর্ভোগ তীব্র
    বাংলাদেশ

    বরিশালে জনগুরুত্বপূর্ণ ব্রিজের বেহাল দশায় জনদুর্ভোগ তীব্র

    নিউজ ডেস্কজুন 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক—

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি ব্যবহার করছেন হাজারো মানুষ। বিষয়টি দেখার যেন কেউ নেই।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি দুই গ্রামের মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম। প্রতিদিন সহস্রাধিক মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেন। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ রয়েছেন। মীরগঞ্জ, বাবুগঞ্জ উপজেলা সদর ও বরিশাল শহরে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের।

    ভুক্তভোগী হারুন অর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কার মধ্য দিয়েই তাদের ঝুঁকিপূর্ণ ব্রিজ পারাপার হতে হচ্ছে। তিনি আরও জানান, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

    এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, ব্রিজটির জন্য প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জলবায়ু বাজেট বাড়ছে, কিন্তু নারীর অদৃশ্য শ্রমের হিসাব কোথায়

    জুন 20, 2026
    স্বাস্থ্য

    বরিশালে বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের দুর্ভোগ

    জুন 20, 2026
    অর্থনীতি

    ইলিশের উৎপাদন বাড়াতে ২২৯ কোটি টাকার প্রকল্পে হতাশাজনক ফল

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.