Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা
    বাংলাদেশ

    হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

    মনিরুজ্জামানজুন 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

    শুক্রবার লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি দায়ের করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ করে সংগঠনটি।

    মামলার অন্য আসামিরা হলেন এনসিপির নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এনসিপির দাবি, জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আব্দুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে মামলা করা হয়েছে।

    এনসিপি ইউকে অ্যালায়েন্সের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অভিযোগের মাধ্যমে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে।

    এদিকে হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে দাবি করা হয়, অতীতের মতো এবারও তাদের বিরুদ্ধে চালানো প্রচেষ্টা সফল হবে না।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে যোগাযোগের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

    রাজনৈতিক বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগের এই ঘটনা এখন নতুন মাত্রা পেয়েছে যুক্তরাজ্যের আইনি অঙ্গনে। মামলার পরবর্তী অগ্রগতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানই নির্ধারণ করবে অভিযোগগুলোর বাস্তবতা কতটা এবং এর রাজনৈতিক প্রভাব কোথায় গিয়ে দাঁড়ায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দেশেই তৈরি হবে মেসি-রোনালদোর মতো তারকা ফুটবলার: প্রধানমন্ত্রী

    জুন 20, 2026
    বাংলাদেশ

    জলবায়ু বাজেট বাড়ছে, কিন্তু নারীর অদৃশ্য শ্রমের হিসাব কোথায়

    জুন 20, 2026
    স্বাস্থ্য

    বরিশালে বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের দুর্ভোগ

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.