Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাফিক আইন ভঙ্গে রাজধানীতে একদিনে ২৩২৩ মামলা
    বাংলাদেশ

    ট্রাফিক আইন ভঙ্গে রাজধানীতে একদিনে ২৩২৩ মামলা

    নিউজ ডেস্কজুন 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে একদিনেই ২ হাজার ৩২৩টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি শতাধিক যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

    ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানের সময় ৪৭৯টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ৩৪৫টি যানবাহন রেকার করা হয়েছে। ট্রাফিক আইন অমান্যের অভিযোগে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়। আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ট্রাফিক বিধিমালা লঙ্ঘনের ঘটনায় বিপুলসংখ্যক মামলা করা হয়েছে।

    বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। সেখানে মোট ৫১২টি মামলা দায়ের করা হয়েছে। এর পরেই রয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগ, যেখানে ৪৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪৬২টি।

    এ ছাড়া ট্রাফিক-রমনা বিভাগে ৯৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬৬টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১১টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬৯টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৪২টি মামলা করা হয়েছে।

    ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে যান চলাচল সুশৃঙ্খল রাখা এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন কূটনৈতিক বার্তা বাংলাদেশের

    জুন 24, 2026
    বাংলাদেশ

    পেনশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সরকারের ডিজিটাল উদ্যোগ

    জুন 24, 2026
    বাংলাদেশ

    দুর্নীতিবাজকে সম্মান নয়, প্রশ্ন করুন

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.