Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
    বাংলাদেশ

    দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

    নিউজ ডেস্কজুন 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। এ লক্ষ্যে সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম শুরু করেছে।

    তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির জন্য সরাসরি কোনো বরাদ্দ না থাকলেও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেট থেকে সম্ভাব্যতা সমীক্ষার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা সংরক্ষণ করা হয়েছে।

    অর্থমন্ত্রী আরও বলেন, প্রকল্পটিকে এডিপির অননুমোদিত নতুন প্রকল্প তালিকা বা ‘সবুজ পাতা’য় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। সমীক্ষা শেষে প্রকল্পের আর্থিক, কারিগরি ও পরিবেশগত সম্ভাব্যতা মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    তিনি উল্লেখ করেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত, পণ্য পরিবহন এবং অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে দ্বিতীয় পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে প্রকল্পটিকে সরকারের অগ্রাধিকারমূলক উন্নয়ন উদ্যোগগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়িত হলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ওপর নির্ভরতা কমবে, যানজট হ্রাস পাবে এবং রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই প্রকল্পের ব্যয়, নকশা এবং বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৪ মোবাইল অপারেটরদের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

    জুন 24, 2026
    বাংলাদেশ

    টিসিবির জন্য ৮১২ কোটি টাকায় ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার

    জুন 24, 2026
    বাংলাদেশ

    হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৯

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.