Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি
    বাংলাদেশ

    এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি

    নিউজ ডেস্কজুন 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর সড়কে ট্রাফিক আইন কার্যকরে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও বিস্তৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শেরেবাংলা নগরের লেক রোড এলাকায় এআই ক্যামেরার মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণ ও স্বয়ংক্রিয় ট্রাফিক মামলা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

    আজ মঙ্গলবার ট্রাফিক তেজগাঁও বিভাগ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে এআই ক্যামেরা পরিচালনা কক্ষও পরিদর্শন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, এআইভিত্তিক এই ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত প্রায় এক হাজার ৫০০টি ট্রাফিক মামলা করা হয়েছে।

    তিনি বলেন, রাজধানীতে আগে ১৫টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল। মঙ্গলবার আরও চারটি নতুন ক্যামেরা যুক্ত হওয়ায় এখন মোট ১৯টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি কার্যকর হয়েছে। পর্যায়ক্রমে মহানগরের আরও গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের ক্যামেরা স্থাপন করা হবে।

    মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, এআই ক্যামেরার মাধ্যমে কোনো মামলা হলে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোনে তাৎক্ষণিক বার্তা পাঠানো হবে। একই সঙ্গে ডাকযোগে মামলার কাগজপত্রও গাড়ির মালিকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। জরিমানার অর্থ ট্রাফিক অফিসে জমা হওয়ার পর সেটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থায় হালনাগাদ হবে। বর্তমানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে করা প্রায় ৩৮ হাজার মামলা বা সমন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

    তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কৌশলগতভাবে ডাইভারসন ব্যবস্থা চালু এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করার কারণে যানজট উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি চালকদের লেন মেনে চলা এবং ট্রাফিক সিগন্যাল অনুসরণে উৎসাহিত করতেই এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি এসেছে।

    ডিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, নতুন এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে গতিসীমা অতিক্রম, ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অবৈধ পার্কিংয়ের মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে সক্ষম। এসব তথ্য সরাসরি কমান্ড সেন্টারে পৌঁছাবে এবং সেখান থেকেই ডিজিটাল পদ্ধতিতে ই-প্রসিকিউশন বা মামলা করা হবে। পরে গাড়ির মালিক বা চালক স্বচ্ছ প্রক্রিয়ায় সেটির নিষ্পত্তি করতে পারবেন। এতে ট্রাফিক পুলিশকে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন থামানোর প্রয়োজনও অনেকাংশে কমে যাবে।

    ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, শুধু ডিএমপির পক্ষে রাজধানী থেকে এসব যানবাহন অপসারণ করা সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

    জুন 30, 2026
    বাংলাদেশ

    সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

    জুন 30, 2026
    বাংলাদেশ

    সাইবার আইন থেকে বাদ যাচ্ছে কোটি টাকা জরিমানার জুয়া–সংক্রান্ত ধারা

    জুন 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.