Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যুসহ মোট সংখ্যা ২৭ জন
    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যুসহ মোট সংখ্যা ২৭ জন

    নিউজ ডেস্কজুলাই 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ৩২৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৫০ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ মারা যাওয়া দুই নারীর একজন ঢাকা বিভাগে এবং অন্যজন চট্টগ্রাম বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে।

    বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৮২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ২৯৬ জন।

    চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮ হাজার ৬৫০ জনের মধ্যে ৭ হাজার ৮০০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৫ জন (৫৫ দশমিক ৬ শতাংশ) নারী এবং ১২ জন (৪৪ দশমিক ৪ শতাংশ) পুরুষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

    জুলাই 14, 2026
    বাংলাদেশ

    শোষণশীল নগর কি বাংলাদেশকে জলাবদ্ধতা থেকে বাঁচাতে পারে

    জুলাই 14, 2026
    অপরাধ

    চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলা, আড়ালে কারা?

    জুলাই 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.