Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব
    বাংলাদেশ

    বাংলাদেশের পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

    নিউজ ডেস্কজুলাই 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পাশাপাশি দুই দেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি, ব্যবসার পরিবেশ সহজ করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

    আজ বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতবিনিময় হয়। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বৈঠকে সৌদি উপমন্ত্রী বলেন, বাংলাদেশে বেসরকারি খাতের বিকাশ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সৌদি আরবের নিজস্ব অর্থনৈতিক কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

    তিনি জানান, সৌদি আরব বর্তমানে নিজেদের একটি বৈশ্বিক লজিস্টিকস কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য পূরণে বিভিন্ন অগ্রাধিকার খাতে সৌদি প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বিনিয়োগকে উৎসাহ দেওয়া হচ্ছে। বাংলাদেশের বাজারে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগের সুযোগ তৈরি এবং সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

    আলোচনায় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রমের বিষয়টিও উঠে আসে। সৌদি উপমন্ত্রী জানান, প্রতিষ্ঠানটির মোট কর্মীর ৯৮ শতাংশের বেশি বাংলাদেশি। দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে আরও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী আরএসজিটি।

    বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বৈঠকে এমন কয়েকটি সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সৌদি আরবের আগ্রহ রয়েছে এবং যা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গেও মিল রয়েছে। তিনি বলেন, এর মধ্যে লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থাপনা, কোল্ড স্টোরেজ থেকে শুরু করে বন্দরকেন্দ্রিক অবকাঠামো এবং আর্থিক সেবা খাত বিশেষ গুরুত্ব পেয়েছে। এসব খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে।

    আশিক চৌধুরী আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে সৌদি প্রতিষ্ঠানগুলোকে জানাতে এবং নতুন বিনিয়োগ উদ্যোগ এগিয়ে নিতে বিডা ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। বৈঠকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ, বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান ইতিবাচক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে যৌথভাবে লাভজনক বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বঙ্গোপসাগরে নতুন মৌসুমি লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত

    জুলাই 15, 2026
    শিক্ষা

    মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

    জুলাই 15, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

    জুলাই 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    বরিশালে পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি দেখে বিচারকের মামলার নির্দেশ

    অপরাধ জুলাই 15, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.