Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১০ বছর পর দলিল লেখক হত্যা মামলার রায়, দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
    বাংলাদেশ

    ১০ বছর পর দলিল লেখক হত্যা মামলার রায়, দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

    নিউজ ডেস্কজুলাই 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ৩০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

    আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদ খলিফা (৪৮) ও পলাতক মাসুদ মিয়া (৪১)। রায় ঘোষণার সময় ফরিদ খলিফা আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মাসুদ মিয়া পলাতক থাকায় আদালতে হাজির হননি। ফরিদ খলিফা ছিলেন এজাহারের পাঁচ নম্বর আসামি। আদালত তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানাও করেছেন।

    এ ছাড়া আবদুল মতিন (৪৫), তাঁর বাবা আবদুস ছাত্তার ওরফে ছন্দেন আলী (৬৮), মোশারফ হোসেন (৫৮), মোফাজ্জল হোসেন (৫৮), তাঁর ভাই তোফাজ্জল হোসেন (৪৮), নজরুল মিয়া (৪৩), মোকলেছুর রহমান (৫৩), শাহজাহান আকন্দ (৪৮), তাঁর ভাই মো. আতিকুল (৩৯) এবং পলাতক সিদ্দিক মিয়া (৬৩)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

    মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ১৪ আগস্ট সকাল ১০টার দিকে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামের বাসিন্দা এবং ভালুকা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) নিহত হন।

    ঘটনার দিন তিনি নিজের পৈতৃক সম্পত্তি দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী, বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকরাম হোসেন বলেন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী সাক্ষ্য-প্রমাণে হত্যাকাণ্ড সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং দ্রুত রায় কার্যকরের প্রত্যাশা করছে।

    অন্যদিকে, রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন দণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজনরা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আতিকুলের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, জমি-সংক্রান্ত বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছিল। তাঁদের দাবি, এ রায়ে ন্যায়বিচার হয়নি। তাই তারা উচ্চ আদালতে আপিল করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সব সরকারি সুবিধা মিলবে এক ‘ইউনিভার্সাল কার্ডে’

    জুলাই 15, 2026
    বাংলাদেশ

    লাইভ ওয়েটে কোরবানির পশু বিক্রি নিশ্চিত করতে হাইকোর্টে রিট

    জুলাই 15, 2026
    বাংলাদেশ

    আবাসন ও নগর উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র

    জুলাই 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.