Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেট্রোরেলের নিরাপদ পরিচালনায় ৯ সদস্যের কমিটি গঠন
    বাংলাদেশ

    মেট্রোরেলের নিরাপদ পরিচালনায় ৯ সদস্যের কমিটি গঠন

    নিউজ ডেস্কUpdated:জুলাই 16, 2026জুলাই 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এমআরটি লাইন-৬ (মেট্রোরেল)-এর নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি পরিচালনা আরও শক্তিশালী করতে ৯ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন বাস্তবায়ন ও তদারকি কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। ডিএমটিসিএল জানায়, ২০২৫ সালের ২৬ অক্টোবর মেট্রোরেলে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পর উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সেফটি অডিট কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত ও পরিদর্শন শেষে এমআরটি লাইন-৬-এর পরিচালনাগত ঝুঁকি, নিরাপত্তা এবং নির্মিত অবকাঠামোর কাঠামোগত অখণ্ডতা নিয়ে একটি প্রতিবেদন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে উচ্চ আদালতে জমা দেয়।

    প্রতিবেদন পর্যালোচনা করে আদালত ডিএমটিসিএলকে মোট ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। এর মধ্যে আটটি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ রয়েছে। এ ছাড়া চলমান ও ভবিষ্যতের সব এমআরটি প্রকল্পে অনুসরণের জন্য আরও ছয়টি কৌশলগত সুপারিশ বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন আদালত।

    ডিএমটিসিএল বলছে, আদালতের নির্দেশনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই নতুন এই ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে।

    একই সঙ্গে বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতে দাখিল করা হবে।

    সংস্থাটি আরও জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা কাজ করছে। বিশেষজ্ঞদের সুপারিশ এবং উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও নিরাপদ, কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে তাদের প্রত্যাশা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাঁচ বছরে ১ লাখ ২৭ হাজার অগ্নিকাণ্ড, নিহত ৬৩১

    আগস্ট 9, 2026
    বাংলাদেশ

    রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল

    আগস্ট 9, 2026
    বাংলাদেশ

    ফ্যামিলি কার্ডে বদলাবে সামাজিক সুরক্ষার হিসাব?

    আগস্ট 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.