Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রশিকার পরিচালনা পর্ষদে চেয়ারপারসন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী
    বাংলাদেশ

    প্রশিকার পরিচালনা পর্ষদে চেয়ারপারসন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী

    নিউজ ডেস্কজুলাই 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা ২০২৬ থেকে ২০২৯ মেয়াদের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে। নতুন পর্ষদের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

    একই সঙ্গে সংস্থার চলমান কার্যক্রম আরও গতিশীল করতে গত ৪ জুন থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মিজানুর রহমান খান।

    সংশ্লিষ্টদের মতে, নতুন নেতৃত্বের অধীনে প্রশিকা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কার্যক্রম বিস্তারে নতুন গতি পাবে।

    নবনিযুক্ত চেয়ারপারসন এম জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালকের দায়িত্বও পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    দীর্ঘ শিক্ষাজীবন ও গবেষণা কার্যক্রমে তিনি আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং এবং এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিনিয়র ফেলো ও ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। ক্ষুদ্রঋণ, দারিদ্র্য বিমোচন, আর্থিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু অর্থায়ন বিষয়ে তাঁর প্রায় ৩০টি গবেষণাপত্র দেশি-বিদেশি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

    একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্বব্যাংক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। উন্নয়ন, গবেষণা ও নীতিনির্ধারণ-সংক্রান্ত কাজে তিনি বিশ্বের ৭০টিরও বেশি দেশ সফর করেছেন।

    অন্যদিকে, প্রশিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান খান দীর্ঘদিন ধরে সংস্থাটির সঙ্গে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৯৭ সালে এলাকা সমন্বয়কারী হিসেবে প্রশিকায় কর্মজীবন শুরু করেন। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা নিয়ে ধাপে ধাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি পরিচালক পদে উন্নীত হন। প্রায় তিন দশকের অভিজ্ঞ এই উন্নয়নকর্মীর বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে।

    নতুন পরিচালনা পর্ষদে ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহীদ উজ জামান। ভাইস চেয়ারম্যান হয়েছেন শমরিতা হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম তুহিন।

    পর্ষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নারী অধিকার ও উন্নয়নকর্মী রফিকা আক্তার। সদস্য হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সমাজকর্মী মো. আবদুল খালেক তালুকদার, সমাজকর্মী রেণুকা বিশ্বাস, পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুণ ব্যানার্জী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন শামস এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের নির্বাহী পরিচালক মিফতাহ নাইম হুদা।

    প্রশিকার সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে সংস্থাটি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি আরও সুসংহত করবে। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্রঋণ, জীবিকা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি দেশের আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ জোরদার হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাবেক প্রধান বিচারপতিদের অবসর জীবন: কারও কলমে, কারও সালিসে, কারও নীরবতায়

    আগস্ট 25, 2026
    বাংলাদেশ

    কনসার্ট বাতিলের নেপথ্যে থাকতে পারে নিরাপত্তাসহ নানা কারণ: তথ্যমন্ত্রী

    আগস্ট 25, 2026
    অপরাধ

    সমন ঠিকানায় পৌঁছানোর প্রমাণ থাকলে একতরফা ডিক্রি বাতিল নয়: হাইকোর্ট

    আগস্ট 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.