Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী
    বাংলাদেশ

    চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী

    নিউজ ডেস্কজুলাই 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ঘটনায় তিনি কিংবা মঞ্চে থাকা অন্য কেউ আহত হননি।

    শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে স্থানীয় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মন্ত্রী পৌঁছানোর আগেই মঞ্চে বিপুলসংখ্যক নেতা-কর্মী উঠে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অতিরিক্ত মানুষকে মঞ্চ থেকে নেমে যেতে মাইকে একাধিকবার ঘোষণা দেওয়া হলেও তাতে সাড়া মেলেনি।

    পরে মন্ত্রী মঞ্চে এসে আসন গ্রহণ করলে আরও কয়েকজন নেতা-কর্মী একসঙ্গে মঞ্চে ওঠেন। এতে ধারণক্ষমতার অতিরিক্ত ভার সৃষ্টি হয়। একপর্যায়ে মঞ্চের কাঠামোর একটি অংশ ধসে পড়ে। ঘটনাটি ঘটতেই অনুষ্ঠানে সাময়িক আতঙ্ক ও হট্টগোলের সৃষ্টি হয়। তবে কেউ নিচে পড়ে যাননি এবং বড় ধরনের কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

    ঘটনা সম্পর্কে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, পুরো মঞ্চ ভেঙে পড়েনি। মঞ্চে ব্যবহৃত কয়েকটি টেবিলের পায়া বসে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী ওই মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

    ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াও। তিনি বলেন, মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠা থেকে বিরত থাকতে মাইকে বারবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণেই এ দুর্ঘটনা ঘটে। তাঁর ভাষ্য, সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি, যা স্বস্তির বিষয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ইইউ ও জি-৭৭

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    অনিয়মের অভিযোগে আটাব নির্বাচন স্থগিত

    জুলাই 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.