Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যে অভিযোগে চাকরিচ্যুত হলেন এনবিআরের প্রথম সচিব তানজিনা
    বাংলাদেশ

    যে অভিযোগে চাকরিচ্যুত হলেন এনবিআরের প্রথম সচিব তানজিনা

    নিউজ ডেস্কজুলাই 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অনুমোদিত ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়া এবং পরবর্তী সময়ে অনুমতি ছাড়াই দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার তানজিনা রইসকে সরকারি চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে, ২০২৫ সালের ৯ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সর্বশেষ তিনি এনবিআরের প্রথম সচিব (মূসক পরিবীক্ষণ ও করদাতা সেবা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বর তানজিনা রইসকে এক মাসের অর্জিত ছুটি মঞ্জুর করা হয় এবং থাইল্যান্ড সফরের অনুমতি দেওয়া হয়। তিনি ৮ ডিসেম্বর থেকে ছুটি ভোগ শুরু করেন। নির্ধারিত সময় শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

    ই-মেইলে দেওয়া জবাবে তিনি দাবি করেন, ছুটির মেয়াদ আরও তিন মাস বাড়ানোর জন্য আগে থেকেই আবেদন করেছিলেন। তবে এনবিআর জানায়, বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হয়নি। ফলে ২০২৫ সালের ৪ মার্চ তার ছুটি বৃদ্ধির আবেদন নামঞ্জুর করা হয় এবং তাকে অবিলম্বে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি সেই নির্দেশও পালন করেননি।

    দীর্ঘ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ২০২৫ সালের ৯ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

    পরবর্তী সময়ে অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না পাওয়ায় এনবিআরের সদস্য ড. মোহা. আল আমিন প্রামাণিককে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপর চাকরিচ্যুতির বিষয়ে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সাত কার্যদিবসের মধ্যে তিনি কোনো জবাব দেননি। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চাকরিচ্যুতির সিদ্ধান্তের সঙ্গে একমত হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়।

    এনবিআর সূত্র জানায়, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা তানজিনা রইসের স্বামী অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করেন। তিনি ২০১৮ সালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এ যুগ্ম কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত অবস্থায় অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ইউনিভার্সিটিতে ফাইন্যান্স বিষয়ে মাস্টার্স করার জন্য বৃত্তি লাভ করেন। এ লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তাকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত শিক্ষা ছুটি দেয়। উচ্চশিক্ষা শেষ করে তিনি দেশে ফিরে দায়িত্বে যোগ দেন।

    পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে সন্তানের চিকিৎসার জন্য তাকে ২২ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের ছুটি দেওয়া হয় এবং তিনি থাইল্যান্ডে যান। এনবিআর সূত্রের দাবি, সেখান থেকে দেশে ফিরে কর্মস্থলে যোগ না দিয়ে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং এরপর আর দায়িত্বে ফেরেননি। দীর্ঘদিন অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার ঘটনাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় এবং শেষ পর্যন্ত চাকরিচ্যুতির সিদ্ধান্ত কার্যকর করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জরিমানা হচ্ছে, অনিয়ম কি কমছে; খাদ্য নিরাপত্তার আইনি ব্যবস্থার বড় প্রশ্ন

    আগস্ট 16, 2026
    বাংলাদেশ

    চা খাতের সংকট কাটাতে ১২ সদস্যের কমিটি গঠন

    আগস্ট 16, 2026
    আইন আদালত

    নিয়োগের ১৮ দিনের মাথায় আরও এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

    আগস্ট 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.