Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
    বাংলাদেশ

    ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

    নিউজ ডেস্কজুলাই 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নাগরিকদের জন্য জেলা প্রশাসনের সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। এ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার আবেদন, অভিযোগ, তথ্য ও সেবার অগ্রগতি জানা যাবে।

    মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।

    প্রাথমিকভাবে hellodc.bd ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরের রিভিউ সম্পন্ন হলে প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরেও এটি পাওয়া যাবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোড করা যাবে। প্রয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১-৬০৬০৬০ নম্বরে সরাসরি যোগাযোগের সুযোগও থাকবে।

    জেলা প্রশাসন জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। একই সঙ্গে আবেদনের বর্তমান অবস্থা বা অগ্রগতিও ব্যবহারকারীরা অ্যাপ থেকেই জানতে পারবেন।

    এ ছাড়া জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট, এনজিও ও লাইসেন্সিং-সংক্রান্ত সেবা, নামজারি (মিউটেশন), অর্পিত সম্পত্তি এবং বিভিন্ন ধরনের সহায়তাসহ একাধিক নাগরিক সেবা এ প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে এবং জেলা প্রশাসনের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ একটি সময়োপযোগী উদ্যোগ। এটি সরকারি সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ভবিষ্যতে আরও নতুন সেবা যুক্ত করে ‘হ্যালো ডিসি’কে একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বৈশ্বিক বাণিজ্য গবেষণার কেন্দ্র হবে বিএফটিআই

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    ৫৭ বছর আগে যেভাবে চাঁদ জয় করেছিল মানুষ

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা এখন কেমন আছেন!

    জুলাই 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.