Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিকাশ-নগদ-রকেটের সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল
    বাংলাদেশ

    বিকাশ-নগদ-রকেটের সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল

    নিউজ ডেস্কজুলাই 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ও একতরফা সার্ভিস চার্জের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বিকাশ, নগদ ও রকেটসহ এমএফএস প্রতিষ্ঠানগুলোর আরোপ করা সার্ভিস চার্জ কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

    একই সঙ্গে এমএফএস সেবার চার্জ নির্ধারণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে আলাদা একটি আইন প্রণয়ন করা হবে না কেন, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

    আদালতের নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য এমএফএস সেবার চার্জ যেন যৌক্তিক, ন্যায্য ও সাশ্রয়ী পর্যায়ে রাখা হয়—এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় নিতে হবে।

    এ বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। তিনি নিজেই এ রিট আবেদনটি দায়ের করেন।

    রুলে অর্থ মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। তাদের চার সপ্তাহের মধ্যে আদালতে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

    দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেনের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ব্যাংকিং সুবিধা সীমিত এমন জনগোষ্ঠীর কাছে দ্রুত টাকা পাঠানো, বিল পরিশোধ ও দৈনন্দিন লেনদেনে এসব সেবার ব্যবহার বেড়েছে। তবে গ্রাহকদের কাছ থেকে নেওয়া সার্ভিস চার্জের হার ও এর যৌক্তিকতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। হাইকোর্টের এই রুলের মাধ্যমে এমএফএস খাতে চার্জ নির্ধারণ ও গ্রাহক সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাণিজ্য মন্ত্রণালয়ের স্বীকৃতি পেল বিএমএটিএস

    জুলাই 26, 2026
    বাংলাদেশ

    বাসাবাড়ির ময়লা সংগ্রহে মাসিক ফি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

    জুলাই 26, 2026
    বাংলাদেশ

    সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.