Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মামলা-রিট বহাল থাকলে মিলবে না বিশেষ প্রণোদনা
    বাংলাদেশ

    মামলা-রিট বহাল থাকলে মিলবে না বিশেষ প্রণোদনা

    নিউজ ডেস্কUpdated:জুলাই 30, 2026জুলাই 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় প্রণোদনা ও নীতিসহায়তা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শর্ত যুক্ত হয়েছে। এখন থেকে সরকার, বাংলাদেশ ব্যাংক বা কোনো বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা রিট বা মামলা বহাল রেখে কেন্দ্রীয় ব্যাংকের কোনো প্রণোদনা প্যাকেজ বা বিশেষ নীতিসহায়তার সুবিধা নেওয়া যাবে না। আবেদন করার আগে সংশ্লিষ্ট সব আইনি কার্যক্রম প্রত্যাহার করতে হবে।

    গতকাল বুধবার (২৯ জুলাই) জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে বিভিন্ন সময়ে প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ও নীতিসহায়তা চালু করা হয়েছে। এসব উদ্যোগের আওতায় বন্ধ হয়ে যাওয়া রপ্তানিমুখী শিল্প-কারখানা পুনরায় চালু করা, কৃষি, সিএমএসএমইসহ বিভিন্ন খাতের উদ্যোক্তাদের বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি এমন কিছু ঘটনা নজরে এসেছে যেখানে কিছু গ্রাহক একদিকে প্রণোদনা বা বিশেষ নীতিসহায়তার জন্য আবেদন করছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা রিট বা মামলা চালিয়ে যাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি এড়াতেই নতুন শর্ত কার্যকর করা হয়েছে।

    নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রণোদনা প্যাকেজ কিংবা নীতিসহায়তার জন্য আবেদন করতে চাইলে, তার দায়ের করা রিট পিটিশন বা অন্য কোনো বিচারাধীন আইনি কার্যক্রম আগে প্রত্যাহার করতে হবে।

    শুধু মামলা প্রত্যাহার করলেই হবে না। আবেদনপত্রের সঙ্গে মামলা বা রিট প্রত্যাহারের প্রমাণপত্র, প্রত্যাহার করা মামলাগুলোর তালিকা এবং আবেদনকারীর বিরুদ্ধে কোনো বিচারাধীন মামলা বা আইনি কার্যক্রম নেই—এ মর্মে একটি হলফনামাও সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।

    বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এসব নথি যাচাই-বাছাই শেষে তবেই সংশ্লিষ্ট গ্রাহকের প্রণোদনা বা নীতিসহায়তার আবেদন বিবেচনা করবে ব্যাংকগুলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে প্রতিমন্ত্রীর পাল্টাপ্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি

    আগস্ট 25, 2026
    বাংলাদেশ

    ওয়াসার সায়েদাবাদ পানি শোধন প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক

    আগস্ট 25, 2026
    বাংলাদেশ

    স্থানীয় সরকারের সব দপ্তরের ছাদে বসবে সোলার প্যানেল: প্রতিমন্ত্রী

    আগস্ট 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.