Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হঠাৎ পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ কেন?
    বাংলাদেশ

    হঠাৎ পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ কেন?

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 3, 2026আগস্ট 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেওয়ার আগে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাতেই তিনি এই প্রতীকী কর্মসূচি পালন করেন।

    সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

    অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জন্য নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে চলে যান। প্রায় এক মিনিট পর তিনি চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ফিরে এসে মঞ্চে ওঠেন এবং বক্তব্য দেন।

    তার এই প্রতীকী কর্মসূচিকে হবিগঞ্জের হামলায় আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশের বার্তা হিসেবে দেখেন উপস্থিতরা।

    বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দেবে, নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখত না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করত না?”

    জানা গেছে, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    পিআইএল রিটের ক্ষেত্রে লোকাস স্ট্যান্ডির আইনি জটিলতা

    আগস্ট 3, 2026
    বাংলাদেশ

    রোহিঙ্গা সংকটে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

    আগস্ট 3, 2026
    বাংলাদেশ

    বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.