বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের পরিচালক (অপারেশন ও মাইনস) পদে থাকা একজন প্রকৌশলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত ওই কর্মকর্তাকে পরিচালক (অপারেশন ও মাইনস) পদের দায়িত্ব থেকে সরিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্তিতে পদায়ন করা হলো।
আদেশে আরও উল্লেখ করা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

