Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটাতে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী
    বাংলাদেশ

    বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটাতে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

    নিউজ ডেস্কআগস্ট 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট চার থেকে ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সংকট কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

    রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সভায় অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাসের মধ্যে সমাধান করা সম্ভব হবে না। এক বছরের মধ্যেও এ সমস্যার সমাধান মিলবে না। পরিস্থিতি কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে বলে জানান তিনি।

    এদিকে সরকারের নিয়ন্ত্রণমুক্তকরণ বা ডি-রেগুলেশন কার্যক্রম বাস্তবায়নের কাজ তদারক করতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এই টাস্কফোর্স প্রতিদিন কার্যক্রম বাস্তবায়নের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

    আমির খসরু জানান, সরকার ঘোষিত নিয়ন্ত্রণমুক্তকরণসংক্রান্ত পদক্ষেপগুলো সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করছে কি না, তা টাস্কফোর্সটি তদারক করবে।

    কোনো সরকারি সংস্থা ডি-রেগুলেশনের নির্দেশনা অনুসরণ করতে ব্যর্থ হলে ব্যবসায়ী ও নাগরিকরা যাতে সে বিষয়ে অভিযোগ জানাতে পারেন, সে জন্য সরকার একটি ওয়েবসাইট তৈরির কাজ করছে বলেও জানান তিনি।

    মন্ত্রী আরও বলেন, এসব সংস্কার কার্যকর করতে কিছু আইন সংশোধনের প্রয়োজন হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

    নিজের সাম্প্রতিক বাজেট বক্তৃতার প্রসঙ্গ তুলে আমির খসরু বলেন, চার থেকে সাড়ে চার ঘণ্টার দীর্ঘ বাজেট বক্তৃতার সাড়ে চার পৃষ্ঠা জুড়ে নিয়ন্ত্রণমুক্তকরণের বিষয়টি রাখা হয়েছিল। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রশাসনিক ও নীতিগত বাধা কমানোর বিষয়ে সরকারের অঙ্গীকারের বিষয়টি স্পষ্ট হয় বলে মন্তব্য করেন তিনি।

    বাংলাদেশের দীর্ঘদিনের জটিল প্রশাসনিক নিয়মনীতি ও ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে অর্থমন্ত্রী স্বীকার করেন, নিয়ন্ত্রণমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা সহজ হবে না। তবে এই সংস্কার বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    নৈতিকতার রাজনীতিঃ ব্যক্তিগত ইচ্ছা বনাম সংখ্যাগুরুর অভিলাষ

    আগস্ট 16, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে পাশে থাকতে চায় লিথুনিয়া

    আগস্ট 16, 2026
    বাংলাদেশ

    জাহাজভাঙা শিল্প: ‘গ্রিন ইয়ার্ড’-এর আড়ালে ভয়াবহ মৃত্যুফাঁদ

    আগস্ট 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.