Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক সপ্তাহ বিদ্যুৎহীনতায় ক্ষুব্ধ জনতার ঈশ্বরগঞ্জ পিডিবি কার্যালয়ে হামলা-ভাঙচুর
    বাংলাদেশ

    এক সপ্তাহ বিদ্যুৎহীনতায় ক্ষুব্ধ জনতার ঈশ্বরগঞ্জ পিডিবি কার্যালয়ে হামলা-ভাঙচুর

    নিউজ ডেস্কআগস্ট 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির (পিডিবি) কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের পিডিবি কার্যালয়ে এই ঘটনা ঘটে। হামলায় কার্যালয়ের কাঁচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুর করা হয় এবং পিডিবির এক উপ-সহকারী প্রকৌশলীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট রাতে পৌর এলাকার শিমরাইল গ্রামের একটি ট্রান্সফরমার নষ্ট হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে গ্রামটির কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে আছেন। বিষয়টি সমাধানে দীর্ঘদিন অপেক্ষার পর আজ সকালে স্থানীয় ২০০ থেকে ২৫০ জন বাসিন্দা পিডিবি কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তা সহিংস রূপ ধারণ করে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য পিডিবির আবাসিক প্রকৌশলীকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু নতুন ট্রান্সফরমার দেওয়ার কথা বলেও তারা এক সপ্তাহেও তা পাননি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পিডিবির উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম। তিনি বলেছেন, ট্রান্সফরমারের জন্য ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তবে লাইনের সংযোগ ও মেরামতের কাজে লাইনম্যানদের কিছু খরচাপাতি সব জায়গায় দেওয়া হয় বলে তিনি জানান।

    এটি যে শুধু এবারের ঘটনা, তা নয়। স্থানীয়রা বলছেন, প্রায় এক মাস আগেও একই গ্রামের ট্রান্সফরমার নষ্ট হয়েছিল। তখন নতুন ট্রান্সফরমারের পরিবর্তে পুরোনো একটি ট্রান্সফরমার দেওয়া হয়েছিল। কিছুদিন পর সেটিও আবার নষ্ট হয়ে যায়। বারবার পুরোনো ট্রান্সফরমার দেওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

    পিডিবি ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী হামজা ইমাম জানিয়েছেন, ট্রান্সফরমার নষ্ট হওয়ার বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু ট্রান্সফরমারের সংকট থাকায় নতুন ট্রান্সফরমার পেতে দেরি হয়েছে। ট্রান্সফরমার স্থাপন করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে বিক্ষুব্ধ জনতা সেখান থেকে চলে যান।

    ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৫৪তম সমাবর্তনে প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক র‍্যাংকিং এ ঢাবিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়

    আগস্ট 20, 2026
    বাংলাদেশ

    রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্যের অনুপস্থিতি

    আগস্ট 20, 2026
    বাংলাদেশ

    রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে জটিলতা, আইন মন্ত্রণালয়ের মত কী?

    আগস্ট 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.