Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবর নিয়ে যা বলছে পুলিশ
    বাংলাদেশ

    ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবর নিয়ে যা বলছে পুলিশ

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    টেকনাফে শিশু-কিশোররাই বেশি অপহরণের শিকার হচ্ছেন বলে জানা যাচ্ছে/ প্রতীকি ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়েছে—সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর।

    বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সাত মাসে দেশে মোট ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ জন, যা মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ।

    গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি নজরে আসার পর স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানাগুলোর মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশের যাচাই অনুযায়ী, শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় এ সময়ে ৪৭৪টি সাধারণ ডায়েরি হয়েছে। এর মধ্যে ৪০৬ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো উদ্ধার হয়নি ৬৮ জন।

    অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১ হাজার ৯৭০ জন।

    সব মিলিয়ে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ২ হাজার ৩৮ জন এখনো উদ্ধার হয়নি।

    নিখোঁজ হওয়ার কারণ বয়সভেদে ভিন্ন বলে জানিয়েছে পুলিশ।

    শূন্য থেকে নয় বছর বয়সী শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত স্থানে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলে। অনেক সময় তারা পরিবারের সদস্যদের নাম-ঠিকানা বলতে পারে না। আবার একা বাড়ি ফেরার সময় ভুল পথে গিয়ে অন্য কোনো স্থানেও চলে যেতে পারে। এসব কারণেও এ বয়সী শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

    অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের নিখোঁজ হওয়ার পেছনে ভিন্ন ধরনের কারণ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে পড়ার পর লজ্জার কারণে পালিয়ে থাকা, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা এবং পরিবারের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের চেষ্টা—এসব কারণে তারা বাড়ি থেকে চলে যেতে পারে।

    এ ছাড়া পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাবেও এ বয়সী শিশু-কিশোরদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ভালো নীতি থাকলেও কেন উন্নয়নশীল দেশগুলোতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না?

    সেপ্টেম্বর 3, 2026
    বাংলাদেশ

    সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ

    সেপ্টেম্বর 3, 2026
    বাংলাদেশ

    ২১ হাজার কোটি টাকার প্রকল্পে ৯৯.৯১% কাজ শেষ, তবুও আটকে আছে থার্ড টার্মিনাল

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.