Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুলিশ বলে ‘তুই বাচ্চা হারাইছিস, আমি কী করব?’
    বাংলাদেশ

    পুলিশ বলে ‘তুই বাচ্চা হারাইছিস, আমি কী করব?’

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঝিনাইদহের হোশেন আলী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেড় মাস ধরে নিখোঁজ ১২ বছরের ছেলে মো. আলী। সন্তানকে ফিরে পেতে থানায় অভিযোগ জানাতে গিয়ে তিন দিন ঘুরতে হয়েছে বলে অভিযোগ করেছেন ঝিনাইদহের হোশেন আলী। পুলিশের কাছ থেকে পাওয়া আচরণের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

    হোশেন আলী বলেন, “পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?” বুকফাটা কান্নায় এভাবেই নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি।

    রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ‘জিরো মিসিং চিল্ড্রেন’ আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা তাঁদের সন্তানদের দ্রুত উদ্ধারের দাবি জানান। এ সময় তাঁরা নিখোঁজ শিশুদের বিষয়ে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

    পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি হয়েছে। এসব ঘটনায় ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু।

    সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, সন্তান নিখোঁজ হওয়ার পর অনেক পরিবারকে নানা ধরনের হয়রানি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হচ্ছে। দ্রুত অভিযোগ গ্রহণ, অনুসন্ধান জোরদার এবং নিখোঁজ শিশুদের উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

    নিখোঁজ শিশুদের পরিবারগুলোর দাবি, প্রতিটি শিশুকে উদ্ধারে রাষ্ট্রীয়ভাবে আরও সক্রিয় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে থানায় অভিযোগ গ্রহণ থেকে শুরু করে অনুসন্ধান ও উদ্ধারের পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোকে সহযোগিতা নিশ্চিত করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনীতিতে স্বস্তির আভাস, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার

    সেপ্টেম্বর 7, 2026
    বাংলাদেশ

    সাড়ে ৯ ঘণ্টার পথ পেরোতে ৭৫ ঘণ্টা, ইঞ্জিন সংকটে বিপর্যস্ত রেলের পণ্য পরিবহন

    সেপ্টেম্বর 7, 2026
    বাংলাদেশ

    র‍্যাব থেকে ‘এসআরবি’: সশস্ত্র বাহিনীর জবাবদিহিহীনতার ঝুঁকি দেখছে টিআইবি

    সেপ্টেম্বর 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.