Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সংসদে পূর্ণাঙ্গ ১০ স্থায়ী কমিটি গঠন
    বাংলাদেশ

    সংসদে পূর্ণাঙ্গ ১০ স্থায়ী কমিটি গঠন

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে এসব কমিটির প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি।

    রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো অনুমোদন করা হয়।

    কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনকে। কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। অন্য সদস্যরা হলেন ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট-২ আসনের মোহাম্মদ রফিকউদ্দিন বাবুল, মৌলভীবাজার-৪ আসনের মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, বগুড়া-৪ আসনের আবু ওয়াহাব আকান্দ ওয়াহিদ, সংরক্ষিত মহিলা আসন-১৪-এর মোসাম্মদ সাবিরা সুলতানা, ফেনী-৩ আসনের মোহাম্মদ গোলাম রসুল এবং রংপুর-১ আসনের মোহাম্মদ রায়হান সিরাজী।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম। পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন কিশোরগঞ্জ-৩ আসনের ইকবাল হোসাইন, বরিশাল-৫ আসনের মো. মুজিবুর রহমান, চট্টগ্রাম-৬ আসনের গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মানিকগঞ্জ-১ আসনের এস এ জিন্নাহ কবির, সংরক্ষিত মহিলা আসন-৩২-এর নাদিয়াত পাঠান পাপন, সংরক্ষিত মহিলা আসন-২২-এর মোসাম্মদ সামা আক্তার, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম এবং পাবনা-৩ আসনের মোহাম্মদ আলী আজগর।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কেএম মির্জা হাবিবকে। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী পদাধিকারবলে কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন বগুড়া-২ আসনের মীর শাহ আলম, ময়মনসিংহ-১০ আসনের মোহাম্মদ আখতারুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আসনের মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, চট্টগ্রাম-১৪ আসনের আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ, চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর তাহমিনা সুলতানা, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম এবং সিরাজগঞ্জ-৪ আসনের মোহাম্মদ ইসলাম খান।

    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস। পদাধিকারবলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন পটুয়াখালী-৩ আসনের মোহাম্মদ নুরুল হক, নাটোর-৪ আসনের মোহাম্মদ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ মির্জা, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম, চাঁদপুর-৫ আসনের মোহাম্মদ মমিনুল হক, জয়পুরহাট-১ আসনের মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, নীলফামারী-১ আসনের মোহাম্মদ আব্দুল সাত্তার এবং সংরক্ষিত মহিলা আসন-৪২-এর সংসদ সদস্য সাজিদা সামাদ।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। পদাধিকারবলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন রাজবাড়ী-১ আসনের আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, সিরাজগঞ্জ-৩ আসনের মোহাম্মদ আইনুল হক, টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ লুৎফর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, খুলনা-২ আসনের শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, সংরক্ষিত মহিলা আসন-৩৮-এর মারজিয়া বেগম এবং চুয়াডাঙ্গা-১ আসনের মোহাম্মদ মাসুদ পারভেজ।

    খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু। পদাধিকারবলে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন জয়পুরহাট-২ আসনের মোহাম্মদ আব্দুল বারী, নারায়ণগঞ্জ-৫ আসনের আবুল কালাম, ঢাকা-১৯ আসনের মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মোহাম্মদ আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মোহাম্মদ আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী পদাধিকারবলে কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন ঢাকা-১৩ আসনের ববি হাজ্জাজ, কিশোরগঞ্জ-৩ আসনের ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, টাঙ্গাইল-৩ আসনের মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের মোহাম্মদ আব্দুস সালাম, দিনাজপুর-২ আসনের মোহাম্মদ সাদিক, ফরিদপুর-১ আসনের মোহাম্মদ ইলিয়াস মোল্লা, যশোর-৬ আসনের মোহাম্মদ মুক্তার আলী এবং সংরক্ষিত মহিলা আসন-৪১-এর সংসদ সদস্য মাহফুজা হান্নান।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। পদাধিকারবলে পার্বত্যাঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলালউদ্দিন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, রাঙ্গামাটি আসনের দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ এনামুল হক, যশোর-২ আসনের মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন। পদাধিকারবলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু, নওগাঁ-৬ আসনের শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-৫ আসনের অধ্যাপক নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এম হান্নান, সুনামগঞ্জ-৪ আসনের নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের আবদুল্লাহ আল আমীন, ভোলার এক আসনের আলী আজম মোহাম্মদ আবু বকর এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমির হামজা।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়াকে। পদাধিকারবলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন বগুড়া-৭ আসনের মোরশেদ মিল্টন, কিশোরগঞ্জ-২ আসনের এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের মোহাম্মদ আবু সুফিয়ান, নওগাঁ-৩ আসনের মোহাম্মদ ফজলুল হুদা, সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল, সংরক্ষিত মহিলা আসন-৫০-এর মোসাম্মদ নুসরাত তাবাসসুম জ্যোতি, বাগেরহাট-২ আসনের শেখ মঞ্জুরুল হক রাহাত এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান।

    নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। পদাধিকারবলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন বরিশাল-৪ আসনের মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩১-এর মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনীতিতে স্বস্তির আভাস, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার

    সেপ্টেম্বর 7, 2026
    বাংলাদেশ

    সাড়ে ৯ ঘণ্টার পথ পেরোতে ৭৫ ঘণ্টা, ইঞ্জিন সংকটে বিপর্যস্ত রেলের পণ্য পরিবহন

    সেপ্টেম্বর 7, 2026
    বাংলাদেশ

    র‍্যাব থেকে ‘এসআরবি’: সশস্ত্র বাহিনীর জবাবদিহিহীনতার ঝুঁকি দেখছে টিআইবি

    সেপ্টেম্বর 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.