Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, বদলানো হবে ২৭ বেয়ারিং প্যাড
    বাংলাদেশ

    মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, বদলানো হবে ২৭ বেয়ারিং প্যাড

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 10, 2026সেপ্টেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল রুটে ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রার ফাটল শনাক্ত হয়েছে। একই সঙ্গে এই পথে থাকা ৭৩০টি বেয়ারিং প্যাডের মধ্যে ২৭টিকে গুরুতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নিরাপত্তা নিরীক্ষা কমিটি। বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম।

    কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে সংসদে মন্ত্রিসভার প্রশ্নোত্তর পর্বে তিনি নিরাপত্তা নিরীক্ষা প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

    মন্ত্রী জানান, মেট্রোরেলপথের ৭৩০টি বেয়ারিং প্যাডের সবগুলোকে গুরুতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি। এর মধ্যে ১৪৭টি বেয়ারিং প্যাডে ছোটখাটো ত্রুটি পাওয়া গেছে। আরও ২৯৭টি প্যাডের সমস্যাকে মূলত স্থাপনের সময়কার কাজের মানের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে। তবে ২৭টি বেয়ারিং প্যাডকে গুরুতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নিরীক্ষা কমিটি। পাশাপাশি ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রার ফাটল পাওয়া গেছে।

    নিরাপত্তা নিরীক্ষা কমিটির সুপারিশ বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান শেখ রাবিউল আলম। বেয়ারিং প্যাড সরে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে—এমন ১০টি স্থানে ইস্পাতের বন্ধনী বসানো হয়েছে। ২৭টি বেয়ারিং প্যাডে বসানো হয়েছে অবস্থান পরিবর্তন পর্যবেক্ষণের চিহ্ন। একই সঙ্গে চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে এসব ২৭টি বেয়ারিং প্যাড বদলে ফেলার কর্মসূচি নেওয়া হয়েছে।

    ৪৬টি পিলারে শনাক্ত হওয়া ফাটলের ঝুঁকি নিরূপণ ও মেরামতের পদ্ধতি নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে কাঠামোগত পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। কাঠামোগত ফাটল পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে বিশেষ পরিমাপক যন্ত্র বসানোর কাজও চলছে।

    সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আখতারের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, বর্তমানে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে ১৩টি পথে ১৪টি নারীদের বাসসেবা চালু রয়েছে। সারা দেশে এই সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে সরকার অতিরিক্ত ১০০টি বৈদ্যুতিক যান আমদানির প্রক্রিয়া চালাচ্ছে।

    সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলামের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের বহরের তথ্য তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, সংস্থাটির বর্তমানে ১ হাজার ২৯৮টি বাস ও ৫২৫টি ট্রাক রয়েছে।

    এর মধ্যে ১ হাজার ১৭২টি বাস চলাচল করছে এবং ১২৬টি বাস অলস পড়ে আছে। অন্যদিকে ৪৯৪টি ট্রাক সচল রয়েছে, আর ৩১টি ট্রাক অলস রয়েছে।

    চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে শেখ রাবিউল আলম বলেন, কর্ণফুলী টানেলকে ঘিরে চিহ্নিত বিনিয়োগের সম্ভাবনাগুলো বিভিন্ন কারণে সময়মতো বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর টানেলকেন্দ্রিক শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি বলেন, সরকার কর্ণফুলী টানেলকে শুধু যোগাযোগ অবকাঠামো হিসেবে সীমাবদ্ধ না রেখে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, পর্যটনের বিকাশ এবং ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

    সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশাকে অযান্ত্রিক যান হিসেবে বিবেচনা করা হয়। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে এসব যান চলাচল আইনত সম্পূর্ণ নিষিদ্ধ।

    মহাসড়ক ও অন্যান্য সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বগুড়া–সিরাজগঞ্জ রেল প্রকল্পের ব্যয় বাড়ছে ৮৯ শতাংশ

    সেপ্টেম্বর 10, 2026
    বাংলাদেশ

    সৌরবিদ্যুৎ সরঞ্জাম তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছে দেশের বড় শিল্পগোষ্ঠীগুলো

    সেপ্টেম্বর 10, 2026
    বাংলাদেশ

    ঢাকা-চট্টগ্রাম রেলপথে চালু হবে দ্রুতগতির বৈদ্যুতিক ট্রেন

    সেপ্টেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.