Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কন্ট্রোল রুম চালু করল কৃষি মন্ত্রণালয়
    বাংলাদেশ

    সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কন্ট্রোল রুম চালু করল কৃষি মন্ত্রণালয়

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশজুড়ে সার সরবরাহ, মজুদ ও বিতরণ কার্যক্রম নজরদারিতে বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে কৃষি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে সার নিয়ে কোনো সংকট, অনিয়ম বা অভিযোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

    মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলামের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে।

    এ কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়েছে ২৭টি দল। প্রতিটি দলে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন অফিস সহায়ক থাকবেন। ১১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুই পালায় কন্ট্রোল রুম পরিচালিত হবে। প্রথম পালা সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় পালা বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।

    কন্ট্রোল রুম দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণের তথ্য নিয়মিত সংগ্রহ করবে। কোথাও পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানো হবে।

    কোনো এলাকায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে সেটিকে অগ্রাধিকার দিয়ে শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে কন্ট্রোল রুম। মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতির সর্বশেষ তথ্য সংগ্রহ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠানো হবে।

    কৃষক, সার বিক্রেতা, পরিবহনকারীসহ সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া অভিযোগও গ্রহণ করবে কন্ট্রোল রুম। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার বিক্রেতা ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    প্রতিদিনের সার পরিস্থিতি, অভিযোগ, গৃহীত পদক্ষেপ ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ধারিত রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এসব তথ্যের ভিত্তিতে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

    সার সরবরাহে বিঘ্ন, পরিবহন বা গুদামজাতকরণে সমস্যা এবং বিক্রেতা পর্যায়ে অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট অভিযোগও যাচাই করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তাদের অবহিত করা হবে।

    অফিস আদেশে ফোন, মুঠোফোন, ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগ যথাযথভাবে গ্রহণ ও নথিভুক্ত করার নির্দেশ রয়েছে। পালা পরিবর্তনের সময় দায়িত্ব সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।

    সারসংক্রান্ত সংবাদ ও অভিযোগ যাচাইয়ের জন্য সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দ্রুত তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

    কৃষি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য ফোন নম্বর ০৫০৩৫১ ব্যবহার করা যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    সেপ্টেম্বর 13, 2026
    অপরাধ

    ‘ঘুষ.সাইট’ নিয়ে আলোচনার মধ্যে দুই শিক্ষা কর্মকর্তার বদলি, নেপথ্যে কী

    সেপ্টেম্বর 12, 2026
    অর্থনীতি

    পাহাড়ি ঢালে জুমচাষ, প্রকৃতির সাথে নিত্য সংগ্রাম

    সেপ্টেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.