Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজশাহীতে মুদিদোকানিকে কুপিয়ে হত্যা, পেট্রলবোমায় পুড়ল দোকান
    বাংলাদেশ

    রাজশাহীতে মুদিদোকানিকে কুপিয়ে হত্যা, পেট্রলবোমায় পুড়ল দোকান

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজশাহীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় আবদুল বারী (৪০) নামের এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে হামলাকারীরা পেট্রলবোমা মেরে তার দোকানে আগুন ধরিয়ে দেয়।

    শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী বাকীর মোড় এলাকার বদরুল সরকারের ছেলে।

    নিহতের স্বজন ও পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকীর মোড় এলাকায় আসে। এ সময় তারা আবদুল বারীর দোকানে টাকা খুচরা করার জন্য যায়।

    দোকানে খুচরা টাকা না থাকায় বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আবদুল বারীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

    পুলিশ ও স্বজনদের ভাষ্য, এরই জেরে রাতের দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে এসে আবদুল বারীর দোকানে হামলা চালায়।

    হামলাকারীরা প্রথমে বাড়ির সামনে থাকা দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে পেট্রলবোমা ছুড়ে দোকানে আগুন ধরিয়ে দেয়।

    আগুন দেখে আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

    পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

    নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    একদা প্রাণচঞ্চল শিশুদের আনন্দ-কোলাহলের সায়েদাবাদ পার্ক আজ ময়লার গাড়ির ভাগাড়

    সেপ্টেম্বর 27, 2026
    বাংলাদেশ

    নদী বাঁচানোর অর্থনীতি: শুধু ভালোবাসা নয়, দরকার হিসাব

    সেপ্টেম্বর 27, 2026
    বাংলাদেশ

    ‘২ হাজারের কার্ডে জনগণের ১০ হাজার টাকা কাটার ফাঁদ’, অভিযোগ শ্রমিক নেতার

    সেপ্টেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.