Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, অক্টো. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
    বাংলাদেশ

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    নিউজ ডেস্কUpdated:অক্টোবর 2, 2026অক্টোবর 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সাংবাদিকতা ও অনলাইন সংবাদমাধ্যমের পরিচিত মুখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

    মস্তিষ্কে রক্তক্ষরণের পর বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার ২ অক্টোবর দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    তৌফিক ইমরোজ খালিদী দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। ২০০৬ সাল থেকে নিজের প্রতিষ্ঠিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে দেশের একটি ব্রডশিট সংবাদপত্রে সাংবাদিকতা করেন খালিদী। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও কাজ করেন। সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে ঢাকা, লন্ডনসহ বিভিন্ন স্থানে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তিনি।

    মুদ্রিত সংবাদপত্র, সম্প্রচারমাধ্যম ও অনলাইন—তিন ক্ষেত্রেই তার কাজের অভিজ্ঞতা ছিল। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তিনি।

    দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশেও তার ভূমিকা উল্লেখযোগ্য। ২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুনভাবে কার্যক্রম শুরু করে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম পরিচিত অনলাইন সংবাদমাধ্যমে পরিণত হয়।

    সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে তৌফিক ইমরোজ খালিদী জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান। ডিজিটাল বাংলাদেশে অবদানের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

    ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন তৎকালীন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

    তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। লন্ডনে তার চিকিৎসা ও মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে এর বেশি বিস্তারিত তথ্য জানা যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ২৪২

    অক্টোবর 2, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশে কীভাবে ও কেন জনপ্রিয় হয়ে উঠল কোরিয়ান সংস্কৃতি?

    অক্টোবর 2, 2026
    বাংলাদেশ

    সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

    অক্টোবর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.