Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, অক্টো. 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার থেকে অবৈধ সবজি চাষ উচ্ছেদ
    বাংলাদেশ

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার থেকে অবৈধ সবজি চাষ উচ্ছেদ

    নিউজ ডেস্কঅক্টোবর 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সবচেয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই অংশে আইল্যান্ড বা রোড ডিভাইডার দখল করে গড়ে তোলা অবৈধ সবজি খেত উচ্ছেদে সমন্বিত অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রথম ধাপে সীতাকুণ্ড থেকে মিরসরাইয়ের ধূমঘাট পর্যন্ত একাধিক স্থানে মহাসড়কের মাঝখানের জায়গা থেকে অবৈধভাবে রোপণ করা সবজি গাছ অপসারণ করা হয়েছে। একই সাথে উদ্ধার করা স্থানে সড়ক সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের অংশ হিসেবে ৭০টি ভিন্ন প্রজাতির দেড় শতাধিক ফুলের চারা রোপণ করেছে কর্তৃপক্ষ। বেপরোয়া গতিতে যান চলাচলের এই ব্যস্ততম মহাসড়কের মাঝখানে ঝুঁকিপূর্ণভাবে কৃষিকাজ পরিচালনা এবং সৌন্দর্যবর্ধনকারী সরকারি গাছ কেটে ফেলার বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে উঠে আসার পর দ্রুত এই পদক্ষেপ নেয় সওজ।

    গত ২৭ সেপ্টেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে (টিবিএস) প্রকাশিত এক সরেজমিন অনুসন্ধানী প্রতিবেদনে সীতাকুণ্ড থেকে মিরসরাই পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়কের ডিভাইডারে অবৈধ সবজি চাষের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে দেখানো হয়, সড়ক ও জনপথ বিভাগের রোপণ করা সৌন্দর্যবর্ধনকারী গাছ কেটে বা ক্ষতিগ্রস্ত করে সেখানে কীভাবে পুঁইশাক, লালশাক, পাটশাক, শিম, বেগুন, ঢ্যাঁড়শ, ঝিঙে, করলা, মরিচ, মুলা, মিষ্টি কুমড়া ও ধনেপাতার মতো বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছিল। এমনকি লতানো সবজির জন্য ডিভাইডারের ওপর বাঁশের মাচাও খাটানো হয়েছিল, যা দ্রুতগতির যানবাহনের জন্য মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। এই সংবাদটি নজরে আসার পরপরই চট্টগ্রাম সওজ বিভাগ গত ৪ অক্টোবর রবিবার থেকে মাইকিংয়ের মাধ্যমে সচেতসামূলক প্রচার ও স্বেচ্ছায় খেত সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। পরবর্তীতে ৫ ও ৬ অক্টোবর সোমবার ও মঙ্গলবার একটানা উচ্ছেদ পরিচালনা করে অবৈধ চাষাবাদ গুঁড়িয়ে দেওয়া হয়।

    চট্টগ্রাম সওজের নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম জানান, প্রশাসনের আহ্বানের পর অনেকেই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের চাষ করা সবজি তুলে নিয়েছেন এবং বাকিগুলো সওজের উচ্ছেদকারী দল নিজ দায়িত্বে পরিষ্কার করেছে। সরকারি জমি ব্যবহার সংক্রান্ত নীতিমালার আওতায় অব্যবহৃত খাসজমি ব্যবহারের সুযোগ থাকলেও, মহাসড়কের মতো সংবেদনশীল ও জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর মূল ডিভাইডার কোনোভাবেই ব্যক্তিগত কৃষিকাজ বা স্বার্থে ব্যবহার করার আইনি সুযোগ নেই। দ্রুতগামী লেনের ঠিক পাশেই মাত্র কয়েক মিটার দূরত্বে ট্রাফিক ঝুঁকির মধ্যে এভাবে শাকসবজি চাষ করা সড়ক নিরাপত্তার মারাত্মক লঙ্ঘন।

    ২০১৬ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সবুজায়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশবান্ধব করতে সওজের পক্ষ থেকে ডিভাইডার বরাবর প্রায় ৫০ হাজার ফুল ও ছায়াদার গাছের চারা রোপণ করা হয়েছিল। এর মধ্যে কাঞ্চন, করবী, রাধাচূড়া, জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, কদম ও পলাশের মতো দেশীয় নানা প্রজাতির গাছ ছিল অন্যতম। কিন্তু গত কয়েক বছরে অবৈধভাবে সবজি চাষের পরিধি বাড়াতে গিয়ে এসব মূল গাছের একটি বড় অংশ কেটে ফেলা হয় বা ক্ষতিগ্রস্ত করা হয়, যা মহাসড়কের সার্বিক নান্দনিক সৌন্দর্য নষ্ট করে দেয়। সওজ কর্মকর্তারা জানিয়েছেন, সীতাকুণ্ড ও মিরসরাই অংশের পুরো ৭০ কিলোমিটারজুড়ে পর্যায়ক্রমে নতুন করে চারা রোপণ প্রক্রিয়া চালু থাকবে এবং নতুন রোপণ করা চারাগুলো যাতে পুনরায় কেউ কেটে ফেলতে বা ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেজন্য নিয়মিত মনিটরিং ও নজরদারি আরও জোরদার করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    জলবায়ু ও পরিবেশ

    সুপার এল নিনিওর শঙ্কা: খরা, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে বাংলাদেশ

    অক্টোবর 8, 2026
    বাংলাদেশ

    বিআরটিসির নতুন চেয়ারম্যান হলেন তারিকুল ওমর, বদলি হলেন লতিফ মোল্লা

    অক্টোবর 8, 2026
    শিক্ষা

    নেকাব নিয়ে কটুক্তির অভিযোগে সব ধরনের ক্লাস থেকে ঢাবি শিক্ষককে অব্যাহতি

    অক্টোবর 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.