২০২৭ সালের অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী এই বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ অক্টোবর সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বইমেলার সময়সূচি নির্ধারণ করা হয়। ২০২৭ সালের অমর একুশে বইমেলা আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে।
মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত অমর একুশে বইমেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন। নতুন বই প্রকাশ, লেখক-পাঠকের মিলন এবং সাহিত্যচর্চার সুযোগ তৈরি করে এই মেলা।
২০২৭ সালের মেলাকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতির সময় পাচ্ছেন প্রকাশকেরা। তবে মেলার স্থানবিন্যাস, স্টল বরাদ্দ ও অন্যান্য আয়োজনের বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

