Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে
    বাংলাদেশ

    ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গরু-ছাগল পালন, ছোট ব্যবসা কিংবা পারিবারিক সংকট সামলাতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তাঁরা। এক এনজিওর কিস্তি দিতে ছুটে গেছেন আরেক এনজিওর কাছে। এনজিওর ঋণ বন্ধ হয়ে গেলে ভরসা করেছেন এলাকার সুদি কারবারিদের ওপর। চড়া সুদের সেই টাকা শোধ করতে গিয়ে ক্রমেই জড়িয়ে পড়েছেন ঋণের গভীর জালে। শেষ পর্যন্ত ঋণের বোঝা আর কিস্তির চাপে অনেকেই হারিয়েছেন ব্যবসা, ছেড়েছেন বসতবাড়ি। কেউ কেউ পরিবার নিয়ে আত্মগোপনে চলে গেছেন।

    রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় এমন ঋণসংকটের শিকার অন্তত ১০টি নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্ধান মিলেছে। এসব পরিবারের সদস্যরা একাধিক এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সময়মতো কিস্তি দিতে না পেরে চড়া সুদে টাকা ধার করে ঋণ শোধের চেষ্টা করলেও পরিস্থিতি সামলাতে পারেননি। এখন এই পরিবারগুলোর সদস্যরা কে কোথায় আছেন, কীভাবে দিন কাটাচ্ছেন, তা জানেন না স্বজন ও প্রতিবেশীরা।

    চারঘাট বাজারের একসময়ের পরিচিত কাপড় ব্যবসায়ী বিশ্বাস বস্ত্রালয়ের মালিক সানাউল্লাহ এনজিওর ঋণ ও সুদি কারবারিদের চাপ সামলাতে না পেরে পরিবারের সদস্যদের নিয়ে রাতের আঁধারে বাড়ি ছেড়ে চলে যান। এখন তিনি কোথায় আছেন, তা জানেন না স্থানীয় ব্যবসায়ী কিংবা পরিচিতজনেরা।

    একই পরিস্থিতিতে পড়েছেন মুংলি গ্রামের সেলিম হোসেন, আব্দুস সামাদ ও মাইনুল হক। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার পর তাঁরা সুদি কারবারিদের কাছ থেকে টাকা ধার করেন। শেষ পর্যন্ত ঋণের চাপ সইতে না পেরে সপরিবারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

    এলাকার প্রবীণ বাসিন্দা আবদুল কাদের বলেন, চড়া সুদে ঋণ নেওয়ায় এলাকায় অনেকেই বাড়িছাড়া হচ্ছেন। তাঁর ভাষ্য, সুদের কারবার এক ধরনের মারাত্মক মরণব্যাধি। সুদের হার বেশি হওয়ায় অল্প সময়ের মধ্যেই আসল টাকা বেড়ে কয়েক গুণ হয়ে যায়। ফলে টাকা দিতে ব্যর্থ হয়ে অনেক কৃষক গ্রাম ছাড়ছেন।

    চারঘাটের কালুহাটিতে জুতার কারখানাকে কেন্দ্র করে একসময় অনেকেই ব্যবসায়িক স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে তাঁদের অনেকেই এখন আর্থিক সংকটে পড়েছেন। এঁদের একজন আলমগীর হোসেন। ঋণের চাপে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি বাড়ি ছেড়েছেন। বাড়িতে থাকা তাঁর বাবা-মাও জানেন না, ছেলে এখন কোথায় আছেন। কালুহাটি বাজারের এক ব্যবসায়ী জানান, বাজারের অন্তত ১০ জন ব্যবসায়ী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে তিনজনের ঋণ শোধের আর কোনো উপায় নেই।

    চারঘাটের ব্যবসায়ী রহমান মিয়া জাগো নিউজকে বলেন, ব্যবসা করার স্বপ্ন নিয়ে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু একসময় সেই ঋণই বোঝা হয়ে দাঁড়ায়। কিস্তি দিতে গিয়ে আরও ঋণ করতে হচ্ছে। শেষ পর্যন্ত এমন অবস্থা তৈরি হচ্ছে যে ব্যবসা ও বাড়িঘর ছেড়ে চলে যাওয়া ছাড়া উপায় থাকছে না।

    ঋণের চাপের মর্মান্তিক পরিণতির একটি ঘটনা ঘটেছে বনকিশোর গ্রামে। ওষুধ কোম্পানির প্রতিনিধি মিঠুন দাস ঋণের বোঝা ও আর্থিক সংকটের কথা ফেসবুক লাইভে তুলে ধরেছিলেন। পরে রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। খোঁজ নিয়ে জানা যায়, শুরুতে তিনি সিসিটিভি ক্যামেরার ব্যবসা করেছিলেন। ব্যবসার জন্য ঋণ নিলেও তা শোধ করতে পারেননি। পরে ওষুধ কোম্পানিতে চাকরি নেন, কিন্তু সেখানেও বিপাকে পড়েন। কোম্পানির তিন লাখ টাকা পকেটমারের কবলে হারিয়ে গেলে তাঁর আর্থিক সংকট আরও বেড়ে যায়। মিঠুনের এক প্রতিবেশী বলেন, তিনি খুবই পরিচিত ও মিশুক ছিলেন। তাঁর ঋণের চাপের কথা সবাই জানলেও তিনি যে এতটা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তা কেউ বুঝতে পারেননি। এই মৃত্যু পুরো এলাকাকে শোকাহত করেছে। প্রতিবেশীর প্রত্যাশা, ঋণের চাপে আর কেউ যেন এমন পরিণতির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নেবেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, চারঘাট উপজেলা সদর ছাড়াও মুংলি, বনকিশোর, কালুহাটি, ফরিদপুর মোড়, বামনদীঘি, ইউসুফপুর, কাকরামারী ও পরানপুর এলাকায় এবং বাঘার মীরগঞ্জ, বারশত দিয়াড়, মহদীপুর ও বিনোদপুরে কয়েকজনের সুদের কারবারই আয়ের প্রধান উৎস। চড়া সুদে টাকা দিয়ে এঁরা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

    এলাকাবাসীর দাবি, সুদের কারবারিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। ঋণের চাপে বাড়িছাড়া পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ সুদের কারবার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, সুদি কারবারিদের বিষয়ে সঠিক তথ্য পাওয়া গেলে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুক্তভোগীরা এসব অবৈধ সুদি কারবারির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারেন।

    গ্রামাঞ্চলে একাধিক এনজিও থেকে ঋণ নেওয়া এবং এক ঋণ শোধে আরেক ঋণ নেওয়ার প্রবণতা পরিবারগুলোকে ক্রমেই নিঃস্ব করে দিচ্ছে। এর সঙ্গে চড়া সুদের অবৈধ কারবার যুক্ত হয়ে সংকট আরও গভীর হচ্ছে। সুদি কারবারের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা এবং সহজ শর্তের বিকল্প ঋণের সুযোগ না বাড়লে এমন পরিবারের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    ১৮ কোটি টাকায় গড়া ৫০ শয্যার ডায়াবেটিস হাসপাতাল যন্ত্রপাতির অভাবে চালু হয়নি ১ বছরেও

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    মতপ্রকাশের কারণে ১০ মাসে মামলা-হয়রানির শিকার ১১১ জন

    নভেম্বর 19, 2026
    শিক্ষা

    কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগের ১৩টিতেই দুই দশকেও মেলেনি অধ্যাপক

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.