দেশের ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। কোন ইউনিয়নে কোন ধাপে ভোট হবে, প্রকাশিত তালিকা থেকে তা জানা যাবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। এসব ধাপের ভোট যথাক্রমে ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আইনি জটিলতা বা অন্য কোনো কারণে নির্ধারিত সময়ে যেসব ইউনিয়নে নির্বাচন আয়োজন সম্ভব হবে না, সেগুলো শেষ ধাপে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখতে পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

