মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে সকালে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া ইশরাক জানিয়েছিলেন, দুপুরে তিনি পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।
পরে সংবাদ সম্মেলনে তিনি প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

