‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে ৭ অক্টোবর ২০২৬ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই ছুটি ঘোষণা করা হলো।
এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে এবং সাধারণ ছুটি বহাল থাকবে। ২০২৬ সালের ৭ নভেম্বর শনিবার পড়েছে।
প্রসঙ্গত, বিএনপি সরকারের আমলে ৭ নভেম্বর সাধারণ ছুটি ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই ছুটি বাতিল করা হয়। দীর্ঘদিন পর সরকার পুনরায় দিনটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে ছুটি পুনর্বহাল করল।

