সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে টানা সাত দিন বন্ধ থাকবে অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। আগামী ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে।
সোমবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল। bdnews24.com-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যব্যবস্থার (বিডিআরআইএস) রক্ষণাবেক্ষণ কার্যক্রম ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত চলবে। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
এ বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, সেনানিবাস বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।

