ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। পরিস্থিতি মোকাবিলায় আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র সাত মিনিট পর, বেলা ১২টা ৩২ মিনিটে সংস্থাটির প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য আরও তিনটি ইউনিট পাঠানো হচ্ছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

