Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা
    বাংলাদেশ

    নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা

    নিউজ ডেস্কনভেম্বর 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে এই সতর্ক অবস্থান দেখা গেছে।

    এর আগে সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় দুপুর ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছিলেন গার্মেন্টশ্রমিকেরা। তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পথচারী ও বাসযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

    ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছেন। তাঁরা নানাভাবে শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন। শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কেউ যাতে কারখানা, যানবাহন কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখার কথা জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা।

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় আবুল কালাম বলেন, গত কয়েক দিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর মতে, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিকদের আন্দোলনের আড়ালে যাঁরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, তাঁরা প্রকৃত শ্রমিক নন বলেও মন্তব্য করেন তিনি।

    নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যাতে বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সে জন্য সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। একই সঙ্গে এসআরবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সড়কগুলোতে অবস্থান করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    চুক্তি শেষ ২৯ নভেম্বর, যন্ত্র কেনায় জট: সরকারি ২ হাসপাতালে বিনামূল্যের ডায়ালাইসিস নিয়ে অনিশ্চয়তা

    নভেম্বর 3, 2026
    বাংলাদেশ

    চাকরি সৃষ্টিতে বিশ্বের ৮২টি দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ

    নভেম্বর 3, 2026
    বাংলাদেশ

    তরঙ্গ বরাদ্দের মেয়াদ ২০ বছর ও দাম পুনর্নির্ধারণের প্রস্তাব বিটিআরসির

    নভেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.