Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদ্যুৎ বিল কমাতে ৫২ কারাগারে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ
    বাংলাদেশ

    বিদ্যুৎ বিল কমাতে ৫২ কারাগারে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ

    নিউজ ডেস্কনভেম্বর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদ্যুৎ খরচ কমাতে দেশের ৫২টি কারাগারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সম্পূর্ণ বেসরকারি বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে তিনটি প্রতিষ্ঠান কারাগারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে।

    কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট কারাগারের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। এরপর অতিরিক্ত বিদ্যুৎ থাকলে তা নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এতে কারাগারগুলোর বিদ্যুৎ বিল কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ মে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ইনজেন টেকনোলজি লিমিটেড, নিউ নেশন সোলার লিমিটেড এবং ইমার্জড পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

    সরকারের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনসংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারাগারগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ জোরদার করা হয়েছে। প্রকল্পটি পরিচালন ব্যয়নির্ভর বেসরকারি বিনিয়োগ পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। ফলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য কারা অধিদপ্তর বা সরকারকে প্রাথমিক বিনিয়োগ করতে হবে না।

    প্রকল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইনজেন টেকনোলজি লিমিটেড ২০০৭ সাল থেকে দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা রয়েছে।

    নিউ নেশন সোলার লিমিটেড ২০১১ সাল থেকে সৌরবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ উপকেন্দ্রের নকশা এবং স্মার্ট মিটারিং সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ১৩টি কারাগারে দীর্ঘমেয়াদে সৌরবিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন করছে।

    অন্যদিকে ২০২৫ সালে প্রতিষ্ঠিত ইমার্জড পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বাণিজ্যিক ভবন এবং পোশাক ও বস্ত্র কারখানার ছাদে সৌর প্যানেল স্থাপনের কাজ করে। পাশাপাশি গ্রিডসংযুক্ত ও হাইব্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

    কারা অধিদপ্তর জানিয়েছে, প্রথম পর্যায়ে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারে প্রকল্পটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

    প্রকল্পের অর্থায়নের বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুভার সোলার অ্যান্ড রিনিউএবল এনার্জি লিমিটেড বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের মাধ্যমে পুরো প্রকল্পের অর্থায়ন করবে। এতে সরকারি অর্থ ব্যয় না করেই কারাগারগুলোতে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের অবকাঠামো তৈরি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

    সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে কারাগারগুলোর বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখা সম্ভব হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ সরকারি ব্যয় সাশ্রয় এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক অবদান রাখতে পারে।

    বিশ্বের বিভিন্ন দেশেও কারাগারের বিদ্যুৎ চাহিদা পূরণে সৌরবিদ্যুৎ ব্যবহারের নজির রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, পাকিস্তান, আয়ারল্যান্ড, জাপান ও ভারতের বিভিন্ন কারাগারে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার চালু করা হয়েছে।

    অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, দেশের মোট ৭৫টি কারাগারের মধ্যে ৫২টিতে সম্পূর্ণ বেসরকারি বিনিয়োগের ভিত্তিতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য কারাগারগুলোতেও এ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

    তিনি জানান, প্রকল্পে সরকারের নেট মিটারিং নির্দেশিকা অনুসরণ করা হবে। বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো সংরক্ষণ ব্যাটারি ব্যবহার করা হবে না। সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি কারাগারের কাজে ব্যবহার করা হবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

    কারা অধিদপ্তরের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে কারাগারগুলোর নিয়মিত বিদ্যুৎ ব্যয় কমবে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়বে। একই সঙ্গে ভবিষ্যতে দেশের অন্যান্য কারাগারেও নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নড়াইলে কাজলা নদীতে নারীদের নৌকাবাইচ, দুই পাড়ে উচ্ছ্বাস

    নভেম্বর 9, 2026
    মতামত

    বিশ্ববিদ্যালয় কি রাজনীতিবিদদের ক্ষমতার খেলার মাঠ, নাকি জাতির ভবিষ্যৎ নির্মাণের কেন্দ্র?

    নভেম্বর 9, 2026
    বাংলাদেশ

    ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা

    নভেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.