Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি ঝুলে আছে বিমানে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
    বাংলাদেশ

    ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি ঝুলে আছে বিমানে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

    নিউজ ডেস্কনভেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পুরোনো উড়োজাহাজ কেনা, রাজস্ব আদায়ে অনিয়ম, লোকসানি রুট পরিচালনা এবং দীর্ঘদিনের অডিট আপত্তি নিষ্পত্তিতে ব্যর্থতার চিত্র উঠে এসেছে সংসদীয় কমিটির পর্যালোচনায়। এসব অনিয়মে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে এবং অনাদায়ী অর্থ উদ্ধারে সময়সীমা বেঁধে কর্মপরিকল্পনা জমা দিতে নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।

    আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিমানের বিভিন্ন অনিয়ম ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠকে জানানো হয়, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত। অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির মধ্যে আটটির ক্ষেত্রে আদায়ের দাবির সমর্থনে বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি বিমান কর্তৃপক্ষ। ফলে অডিট বিভাগ ওই দাবিগুলো গ্রহণ করেনি। কমিটি অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি জানিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে।

    বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ নেই। তবু লিজের মেয়াদ শেষে ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে নেওয়া হয়। কমিটি এ বিষয়টি পর্যালোচনা করে। এই ক্রয়প্রক্রিয়া ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ এবং ক্রয় কমিটির সদস্যদের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

    ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতায় রাজস্ব ক্ষতির বিষয়টিও বৈঠকে ওঠে। আন্তর্জাতিক ফ্লাইটে ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ হিসাব ব্যবস্থায় জমা না হওয়া এবং লোকসানি রুট পরিচালনা নিয়েও আলোচনা হয়। এসব বিষয়ে পূর্ণাঙ্গ আইটি অডিটের জন্য জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিতে এবং রুটভিত্তিক আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে কমিটি।

    প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তি অনুযায়ী সম্পূর্ণ কার্যাদেশ সরবরাহ না হলেও পুরো অর্থ পরিশোধের অভিযোগও পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে সাত দিনের মধ্যে যৌথ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    এ ছাড়া কোভিডকালে ঢাকা-গুয়াংজু চার্টার্ড কার্গো ফ্লাইটে ভাড়া কম দেখিয়ে অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ এসেছে। এ বিষয়ে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    বৈঠকে বিমানের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    সভায় কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিমানের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে চার দশকের কাছাকাছি সময় ধরে অডিট আপত্তি ঝুলে থাকা প্রাতিষ্ঠানিক জবাবদিহির দুর্বলতারই ইঙ্গিত দেয়। সংসদীয় কমিটির নির্দেশ কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবে কতটা কার্যকর হয়, অর্থাৎ দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া এবং অর্থ উদ্ধার হয় কি না, সেদিকেই এখন নজর থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাছের সরবরাহ বাড়ছে তবু কেন এত দাম ইলিশের?

    নভেম্বর 10, 2026
    অর্থনীতি

    বিদেশি ঋণ ছাড় কমেছে ৪২ শতাংশ, বেড়েছে প্রতিশ্রুতি

    নভেম্বর 10, 2026
    শিক্ষা

    ২০২৭ সালের এসএসসির ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর থেকে, সর্বোচ্চ ফি ২৪৩৫ টাকা

    নভেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.